জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস  

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়েোগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়েোগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস লিখেছেন, অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকার দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না।

তিনি লিখেছেন, নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে।

সারজিস লিখেছেন, এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নিবে, অতঃপর তাদেরকে দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পাঁয়তারা করবে; এই রাজনৈতিক নীল নকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।

এনসিপির এই নেতা লিখেছেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে- তারা অতীত থেকে শিক্ষা নিবে নাকি কতিপয় অতি চালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতি চালাকের গলায় দড়ি!

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
লোডিং...

এলাকার খবর