গণভোট প্রত্যাখ্যান করলে সরকারকে ‘অবৈধ’ ঘোষণার হুঁশিয়ারি এনসিপির

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

গণভোটের রায় প্রত্যাখ্যান করলে সরকারকে অবৈধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নীরবতা পালন করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘জাতীয় দায়িত্ব হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগ আমলে যে ভূমিকা ছিল, সেই রূপে ফিরে আসার আহ্বান জানাই।’

আসিফ মাহমুদ বলেন, ‘গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে সরকার জনগণের রায়কে প্রত্যাখ্যান করেছে। গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে সরকারকে অবৈধ ঘোষণা করা হবে।’ এ সময় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি জানান তিনি।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও আইনের লঙ্ঘন করেছে বিএনপি। যেসব অধ্যাদেশ জাতির কাছে জবাবদিহির সংস্কৃতি চালু করবে, সেগুলোই বাদ দিয়েছে বিএনপি।

এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, মৌলিক কাঠামোর পরিবর্তন চায় না বলেই বিএনপি সংস্কারের বিপক্ষে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। গ্যাস দেয়া যাবে না কাভার্ড ভ্যানেও। অথচ গাজীপুর-ময়মনসিংহ রুটের বেশিরভাগ সিএনজি স্টেশন সরকারি নির্দেশ মানছে না। বন্ধ রাখার সময়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর