শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নিহতদের তালিকা তৈরির দাবি

আপডেট : ০৫ মে ২০২৬, ১২:৩০ পিএম

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইছে ভুক্তভোগী পরিবারগুলো। সঠিক তদন্তের মাধ্যমে নিহতদের পরিবারের তালিকা তৈরি করতে বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।

উল্লেখ্য, আজ থেকে ঠিক ১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ, নারী নীতির বিরোধিতায় কর্মসূচি পালন করে সংগঠনটি। 

সেদিন ভোর থেকেই মতিঝিলে যাওয়ার সব সড়ক বন্ধ হয়ে যায় মানুষের চাপে। দিনভর চলে নানা নাটকীয়তা। রাতে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে র‍্যাব-পুলিশ-বিজিবির যৌথ অভিযান। সেখান বহু মানুষের মৃত্যুর অভিযোগ করা হলেও, শেখ হাসিনা সরকার বারবার তা প্রত্যাখ্যান করেছে। তবে সাম্প্রতিক তদন্তে বেশ কিছু মানুষকে হত্যার বিষয় উঠে এসেছে। এসব হত্যাকাণ্ডের বিচার চাইছেন শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি নিহতের সংখ্যা নিয়ে যে বিতর্ক আছে তার অবসানে সরকারের তরফে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।

শহীদ রেহান আহসানের বোন ফারিয়া স্মরণী ভাষা বলেন, 'এই সরকারের কাছে আমার এটাই চাওয়া, বিচারটা অবশ্যই হতে হবে। আমার মা বেঁচে থাকতে যেন বিচারটা দেখে যেতে পারেন। বিচারটাতো প্রতীকী বিষয়, প্রতীকটা অন্তত দিক। আর আমরাতো সরকারের কাছে কোনো ফিন্যান্সিয়াল এইড বা ফান্ড এরকম কিছু চাইতে যাচ্ছি না, কিংবা অমরত্ব বিক্রিও করতে যাচ্ছি না। একটা বিচার প্রতীকী জিনিস, প্রতীকী জিনিসটাই চেয়েছি।'

বর্তমান সরকারের কাছে শহীদ পরিবারের তালিকা তৈরি এবং দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ আল মাদানী বলেন, 'ঐ সময়কার তদানীন্তন ফ্যাসিস্ট সরকার এই দাবিগুলোকে তোয়াক্কা না করে, বরঞ্চ হেজাফতের নেতাকর্মীদেরকে নিবৃত করার জন্য রাতের গভীর অন্ধকারে তারা অত্যাচারের একটি নিকৃষ্ট স্টিমরোলার চালায়।'  

উল্লেখ্য, ৫ মে'র হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের করা মামলা এখনো বিচারাধীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
লোডিং...

এলাকার খবর