সম্মান জানালে সেটি নিয়ে তামাশা হয়, অসম্মান করলে মেলে বাহবা: ইশরাক হোসেন

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম

বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট করা নিয়ে সমালোচনার জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি প্রসঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী লিখেছেন, আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক।

তিনি লিখেছেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি। হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।

ইশরাক হোসেন লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন (insensitive) হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মাত্র ৫ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের...
সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। যে কারণে তাদের ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে...
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আপনি কার্ড দেবেন– এইসব কার্ড সত্যিকার দুর্দশাগ্রস্থ মানুষদের কাছে পৌঁছাবে? নাকি ছাত্রদল, যুবদল; না আপনার দলের লোকজনের কাছে শুধু যাবে, এটা কীভাবে আপনি নিশ্চিত করবেন?...
কয়েক সপ্তাহ ধরে আতলেতিকোর মনোভাব বদলের অপেক্ষায় ছিল কাতালান ক্লাবটি। তবে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, চলতি গ্রীষ্মে আলভারেসকে দলে পাওয়ার আশা ক্রমেই ছেড়ে দিচ্ছে বার্সেলোনাও!
অস্ত্রের সংকটে পড়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারছে না– এমন খবর প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র তাদের এখনও আছে।
লক্ষ্মীপুরে আলাদা দুইটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাহার উদ্দিন, রুবেল হোসেন ও স্বপন হোসেন নামের তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়া তাদের...
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ৬টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন।
লোডিং...

এলাকার খবর