দাবি আদায় করেই ঘরে ফিরব: জামায়াত আমির 

দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর বার্তা দেন জামায়াত আমির। 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর বার্তা দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ে আমরা লং মার্চ ঘোষণা করেছি- সে দাবি আদায় করেই ঘরে ফিরব। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। গণভোটের রায় বাস্তবায়নসহ দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা লং মার্চে নেমেছি। সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। মাদক টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে হবে। আজকে আমরা কেবল কর্মসূচি শুরু করলাম। প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের লং মার্চ যাবে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে। দাবি আদায় করে আমরা ঘরে ফিরব।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও কর্নেল অলি আহমেদ। তারা বলেন, জনগণের রায়কে সরকার প্রত্যাখ্যান করলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যে সরকারের গদির নড়ে গেছে। এখন আমরা যে ছয় দফা দিয়েছি তা না মানলে আমাদের দাবি সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হবে।
 
লং মার্চকে কেন্দ্র করে দাউদকান্দি ও কুমিল্লার পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের নীতির প্রতিবাদ জানান এবং জনগণের বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এরপর লং মার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশে কুমিল্লা ছাড়ে। 

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। 
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন একটি হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী...
জ্বালানির জন্য সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আলোচনা সভায় তিনি এ কথা জানান।
নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর