ঢাকা উত্তর ছেড়ে দক্ষিণ সিটির ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কাছে এই আসনেই হেরে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা সফলভাবে স্থানান্তর করেছেন। পূর্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তাঁর ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের...
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চ রাজনীতির মাঠে টিকে থাকার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, মূলত আলোচনায় থাকতেই এ কর্মসূচি। মাঠের রাজনীতিতে সক্রিয় থাকতে বিএনপিকেও পাল্টা কর্মসূচি...
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০টি গাড়ি নিয়ে লংমার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে...
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিষয়টি অস্বীকার করছে স্থানীয় প্রশাসন।
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর