কুয়েতে ভিসা দালালদের দৌরাত্ম্য কমেছে

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১০:৪২ পিএম

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ তারেক হোসেনের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় দূতাবাসের কর্মকর্তারা একের পর এক কার্যকর ও সাহসী পদক্ষেপ নিয়েছে। ফলে ভিসা দালালদের সিন্ডিকেটে ধস নেমেছে। অসাধু নিয়োগকর্তাদের বেপরোয়া কর্মকাণ্ডেও পড়েছে লাগাম।

এক সময় কুয়েতে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো নিয়মনীতির তোয়াক্কা করা হতো না। দূতাবাসের অনুমোদন ছাড়াই শুধু ভিসা থাকলেই ম্যানপাওয়ার পাস করিয়ে মানুষ পাঠানো হতো, আর সেই সুযোগে গড়ে উঠেছিল ভয়াবহ দালাল চক্র। এখন আর সেই দিন নেই।

রাষ্ট্রদূতের নির্দেশনায় বর্তমানে যেকোনো কোম্পানিকে বাংলাদেশ থেকে কর্মী নিতে হলে অবশ্যই দূতাবাস কর্তৃক নির্ধারিত প্রবাসী শ্রমিক বান্ধব শর্ত মেনে তবেই নিয়োগ দিতে হবে। ভিসা অনুমোদনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শ্রমিকের সঙ্গে কমপক্ষে দুই বছরের চুক্তি, নির্ধারিত বেতন কাঠামো ও প্রবাসীদের প্রাপ্য সুযোগ–সুবিধা সংক্রান্ত প্রত্যয়নপত্রে স্বাক্ষর করতে হয়। তারপরই মিলছে দূতাবাসের সত্যায়ন।

এছাড়াও গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে শর্ত শ্রমিক বান্ধব করা হয়েছে। নিয়োগকর্তাকে সরাসরি দূতাবাসে এসে শ্রমিকের জন্য বেতন, ছুটি ও ভাতার নিশ্চয়তা দিয়ে স্বাক্ষর করতে হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অবিচার বা প্রতারণা হলে তাকে আইনের আওতায় আনা যায়।

দূতাবাসের কঠোর নজরদারির আওতায় সম্প্রতি  শ্রমিক নির্যাতনকারী কোম্পানি ওয়েল আল নসিফ কে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তারা ৩ থেকে ৬ মাসের চুক্তিতে শ্রমিক এনে তাদের কাছ থেকে ৩ থেকে ৪ লাখ টাকা অবৈধভাবে আদায় করত। এই ধরনের নজিরবিহীন সিদ্ধান্ত প্রমাণ করে, বাংলাদেশ দূতাবাস এখন প্রবাসী সুরক্ষায় আপসহীন।

দূতাবাসের কর্মকর্তাদের এই সাহসী ও দূরদর্শী পদক্ষেপে দিশেহারা হয়ে পড়েছে দালাল চক্র ও কুচক্রী মহল। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দূতাবাসের কঠোর নিয়ম শিথিল করার অপচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। তবে রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় দূতাবাসের কর্মকর্তারা কোনো ধরনের আপস করবেন না।

দূতাবাসের কর্মকর্তারা প্রবাসীদের স্বার্থে আরও যেসব জনবান্ধব ও স্বচ্ছ কার্যক্রম চালু করেছে, সেগুলোর মধ্যে রয়েছে–
* প্রতিমাসে গণশুনানি ও কাজের জবাবদিহিতা নিশ্চিত করা
* দূতাবাস স্টাফদের নেমপ্লেট বাধ্যতামূলক করে পরিচয় নিশ্চিত
* দালাল শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশে ফেরত পাঠানো
* ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা
* দূতাবাসের ফেসবুক পেইজ ও ওয়েবসাইট হালনাগাদ করে তথ্যসেবা বৃদ্ধি
* অভিযোগ বাক্স ও হটলাইন চালু রাখা
* মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে ৩-৭ দিনের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা
* দূতাবাসের দুর্নীতিপরায়ণ ও অযোগ্য কর্মকর্তাদের অব্যাহতি এবং যোগ্য জনবল নিয়োগ
* ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা

 

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো...
ফ্রান্সের বেসাঁসোঁ শহরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ–এসিবিবির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের...
শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৬...
বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দূর প্রবাসের নানা দেশেও এখন উৎসবের আমেজ। উত্তর আমেরিকার দেশ কানাডায় মহাসমারোহে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর তাহেরপুরে...
আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে দেওয়া উন্নত বিশ্বের  ক্ষতিপূরণ এবং প্রযুক্তি...
সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।
এ ধরনের বিতর্ক এড়াতে টুর্নামেন্টে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে?...
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর