ফিলিং স্টেশনে মোবাইল ব্যবহার কতটা নিরাপদ

আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:১৯ পিএম

পেট্রোল স্টেশনে গাড়িতে জ্বালানি ভরার সময় মোবাইল ব্যবহারে সতর্ক করেছে ব্রিটিশ তেল ও গ্যাস কোম্পানি শেল। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় বলা হয়, ফিলিং স্টেশনে গাড়িতে পেট্রোল বা ডিজেল নেওয়ার সময় মোবাইলটি গাড়ির বাইরে বা হাতে রাখবেন না। এতে মোবাইলে বিস্ফোরণের শঙ্কা রয়েছে।

সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, এর পরিবর্তে ফিলিং স্টেশনে থাকার সময়টা মোবাইল ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ কোম্পানি শেল। তারা বলছে, ওই সময় মোবাইল পকেটে রাখাই উত্তম। বেশি প্রয়োজন না হলে গাড়ির ভেতরে রাখা যেতে পারে। তবে এর যথাযথ কারণ জানায়নি তারা।  

আসলেই কী ফিলিং স্টেশনে মোবাইল ব্যবহার নিরাপদ নয়?

ব্রেশসেন্স নামের একটি ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জশ আমিশাব বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পেট্রোল স্টেশনে মোবাইল বের করলে তা থেকে দাহ্য বাষ্পীয় কোনো পদার্থ বের হতে পারে। মোবাইলের ব্যাটারি বা অন্যান্য ইলেকট্রনিক উপাদান থেকে স্পার্কের সৃষ্টি হতে পারে। আর জ্বালানি যেখানে আছে সেখানে তো বিস্ফোরণ হয় অল্পতেই। 

তবে, এ ধরনের ঘটনা খুব একটা ঘটে না বলেই জানান জশ আমিশাব। তিনি বলেন, আজকের যুগে যে মোবাইল আমাদের হাতে রয়েছে, তা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। এসব মোবাইল থেকে দাহ্য বাষ্পীয় কোনো পদার্থ বের হওয়ার আশঙ্কা নেই বললেই চলে। এ নিয়ে বেশ কয়েকটি গবেষণাও করেছে ব্রিটিশ জ্বালানি অ্যাসোসিয়েশনগুলো।   

এরপরও যুক্তরাজ্যের জ্বালানি অ্যাসোসিয়েশন ফুয়েলস ইন্ডাস্ট্রি ইউকে এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছে। তারা বলছে, ফিলিং স্টেশনে গাড়িতে পেট্রোল বা ডিজেল নেওয়ার সময় মেসেজ পাঠাতে বা দেখতেও যেন মোবাইল ব্যবহার না করা হয়। কারণ প্রযুক্তি যেকোনো সময় বিগড়ে যেতে পারে।    

এ ছাড়া মোবাইল ব্যবহার করলে ডিজেল বা পেট্রোল ঠিকঠাকমতো নিতে পারবেন না। ভুলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তবে, তারাও বিস্ফোরণ হওয়ার কোনো আশঙ্কা দেখছেন না।

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সারাদিন অনলাইনে থাকার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। ব্যস্ত কর্মজীবনে চার্জ ফুরিয়ে গেলে কাজের পাশাপাশি বিনোদনেও ছেদ পড়ে। এমন ব্যবহারকারীদের কথা মাথায়...
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি। লাইকা ইমেজিং প্রযুক্তিসমৃদ্ধ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর