শেয়ার বাজারে শীর্ষে অ্যাপল, কারণ এআই

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:৪৭ পিএম

শেয়ার বাজারে এখনও শীর্ষে অবস্থান করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, বজায় রয়েছে তাদের আধিপত্য। গতকাল সোমবার আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মূল্য ২.৫% বৃদ্ধি পেয়ে ২৩৬.৩০ মার্কিন ডলারে পৌঁছেছে। ফলে বর্তমানে অ্যাপলের মোট বাজার মূল্য ৩.৬২ ট্রিলিয়ন মার্কিন ডলার- যা ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ।

আমেরিকার বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলি বাজারে অ্যাপলের শেয়ারকে ‘টপ পিক’ ঘোষণা করার পর আরও একবার বাড়ল অ্যাপলের শেয়ার দর। উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুলাই) বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে অ্যাপলের বাজার দর ৩.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

অ্যাপলের এই অসাধারণ সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই-এর। গত মাসে (১০ জুন) অ্যাপল তাদের বহুল আলোচিত এআই প্ল্যাটফর্ম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উন্মুক্ত করে। এর পর থেকেই তাদের শেয়ারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে ধারাবাহিকভাবে। অথচ গত মাসেই এক পর্যায়ে মাইক্রোসফট, অ্যাপলকে ছাড়িয়ে শেয়ার বাজারে শীর্ষে অবস্থান করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান  এনভিডিয়া। 

চলতি বছরে অ্যাপলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ, যেটা নিঃসন্দেহে যেকোনো প্রতিষ্ঠানের জন্যই ঈর্শনীয়। মরগ্যান স্ট্যানলি’র বিশ্লেষকদের মতেও বিশ্বব্যাপী আইফোন ও আইপ্যাডের বিক্রি বৃদ্ধিতে অ্যাপল ইন্টেলিজেন্স ‘পরিষ্কার অনুঘটক’ হিসেবে কাজ করেছে। 

আইফোনের পাশাপাশি অ্যাপলের আইপ্যাডও বিশ্বব্যাপী সমাদৃত এবং দুটি ডিভাইসের ব্যবহারকারীরাই অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটির সুবিধা উপভোগ করতে পারবেন। কিন্তু এখানে ‘টুইস্ট’ হলো বর্তমানে অ্যাক্টিভ আইফোন ও আইপ্যাড ডিভাইসগুলোর মধ্যে মাত্র ৮ শতাংশই এই এআই প্ল্যাটফর্মটি ব্যবহারের উপযোগী।

মরগ্যান স্ট্যানলি’র বিশ্লেষকরা তাই ধারণা করছেন আগামী ২ বছরে অ্যাপল প্রায় ৫০০ মিলিয়ন নতুন আইফোন বিক্রি করতে সক্ষম হবে। বাজারে অ্যাপলের শক্তিশালী প্রবৃদ্ধির বিষয়টি অনুধাবন করেই আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি অ্যাপল শেয়ারের ‘টার্গেট প্রাইস’ ২১৬ ডলার থেকে ২৭৩ ডলারে উন্নীত করেছে। 

গতকাল (১৫ জুলাই) প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপল চলতি বছরের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে (বছরের ২য় কোয়ার্টারে) মোট ৪২.২ মিলিয়ন স্মার্টফোন বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১.৫ শতাংশ বেশি। শিপমেন্টের দিক থেকে স্যামসাং-এর পর তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছে অ্যাপল। 

বাজার বিশ্লেষকদের মতে স্যামসাং এবং অ্যাপলের নেতৃত্বেই বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধি অব্যাহত থাকবে সামনের দিনগুলোতে এবং এক্ষেত্রে মূল চালিকাশক্তি হবে জেনারেটিভ এআই-ভিত্তিক স্মার্টফোন।

এআই-এর দাপট আসছে দিনগুলোতে আরও বাড়বে এটা সহজেই অনুমেয়। কিন্তু স্মার্টফোনের বাজারে স্যামসাং-অ্যাপলকে কেউ টেক্কা দিতে পারবে না- এটা কি এখনই হলফ করে বলা যায়? বিশেষ করে আইডিসি-এর রিপোর্টে স্পষ্টতই দেখা যাচ্ছে শাওমি ও ভিভো-এর মতো চাইনিজ ফোন নির্মাতারা স্যামসাং ও অ্যাপলের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। গত বছরের তুলনায় শাওমি ও ভিভো-এর স্মার্টফোন বিক্রি বেড়েছে যথাক্রমে ২৭.৪ শতাংশ ও ২১.৯ শতাংশ।

অ্যাপল ইন্টেলিজেন্স-এর হাত ধরে অ্যাপলের সাম্প্রতিক এই সাফল্য নিঃসন্দেহে অভূতপূর্ব। এখন দেখার বিষয় শাওমি ও ভিভো-এর মতো স্মার্টফোন নির্মাতারা এর থেকে কি বার্তা নেয়।

তথ্যসূত্রঃ রয়টার্স, আইডিসি

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
আইফোন ডুও দেখেই যদি মনে হয়—‘এই ফোনটা তো নিতেই হবে।’ তাহলে একটু থামুন। কারণ দেখতে যতই সুন্দর হোক, এই ফোন কেনার পর এমন কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন, যেগুলো জানার পর ২,০০০ ডলার খরচ করার...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর