ক্রিপ্টোকারেন্সির পক্ষে ডোনাল্ড ট্রাম্পের শক্ত অবস্থান

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৩:০৯ পিএম

এবার ক্রিপ্টোকারেন্সির পক্ষে কথা বললেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার আমেরিকার ন্যাশভিলে অনুষ্ঠিত বিটকয়েন ২০২৪ কনভেনশনে দেয়া নিজের বক্তব্যে তিনি আশ্বাস দিয়েছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোসহায়ক রেগুলেশন তৈরি করবেন এবং ক্রিপ্টোকারেন্সিতে আমেরিকাকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসবেন। 

বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ক্রিপ্টো ও বিটকয়েন প্রযুক্তিকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে চায়না করবে, বা অন্যকোনো দেশ করবে। চায়না আধিপত্য বিস্তার করবে, এবং আমরা তাদেরকে আধিপত্য বিস্তার করতে দিতে পারি না। তারা এই দিকে অনেকটাই এগিয়ে গেছে।” 

উল্লেখ্য, চায়না সরকার ক্রিপ্টোকারেন্সিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ক্রিপ্টো ব্যবহার করে দেশ থেকে অর্থ বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে শক্তিশালী নিয়ন্ত্রণমূলক নীতি অনুসরণ করে থাকে দেশটি। তবে সাধারণ জনগণ ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েনের মতো টোকেনের আদান-প্রদান করতে পারে। এছাড়া চীনা বিনিয়োগকারীরা চাইলে দেশের বাইরে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ক্রিপ্টোতে ডিজিটাল অ্যাসেটও কিনতে পারেন।

ফলে দেখা যাচ্ছে, বিটকয়েনের মতো ডিজিটাল অ্যাসেট অর্জনের ক্ষেত্রে চায়না সরকারের পক্ষ থেকে সেভাবে কোন বাঁধা নেই। সম্ভবত এই বিষয়টি মাথায় রেখে ট্রাম্প বলেছেন, “বিটকয়েন কখনও বিক্রি করবেন না। আমি নির্বাচিত হলে আমার প্রশাসন তথা যুক্তরাষ্ট্র সরকারের নীতি হবে এই মুহূর্তে আমাদের সরকারের হাতে যে বিটকয়েন রয়েছে, বা যেগুলো আমরা ভবিষ্যতে অর্জন করতে যাচ্ছি- সেগুলো সব সংরক্ষণ করা।”

এছাড়া তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, নির্বাচিত হলে ক্রিপ্টো সম্পর্কিত রাষ্ট্রপতির একটি উপদেষ্টা কাউন্সিল তৈরি করবেন তিনি। পাশাপাশি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকারের হাতে যে বিটকয়েন রয়েছে- যার একটি বড় অংশই বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে- সেগুলো নিয়ে একটি জাতীয় ‘মজুদ’ তৈরি করার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। 

ক্রিপ্টোর পক্ষে নিজের অবস্থান নিশ্চিত করার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি বিষয়ে বর্তমান ডেমোক্রেট সরকারের শক্ত নিয়ন্ত্রণমূলক নীতিরও কঠোর সমালোচনা করেন ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ। এখানে উল্লেখ্য, ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে ‘স্ক্যাম’ বলে অভিহিত করেছিলেন।

এদিকে ক্রিপ্টোকারেন্সির পক্ষে ট্রাম্পের বক্তব্য প্রচারিত হওয়ার পর গত দু’দিনে প্রতি বিটকয়েনের মূল্য প্রায় ২০০০ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৬৯৫০৬ ডলারে পৌঁছেছে।

তথ্যসূত্র: রয়টার্স 

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
লোডিং...

এলাকার খবর