ট্রাফিক পুলিশদের ছাতা বিতরণ করল শাওমি

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:১৬ পিএম

দেশের বিভিন্ন স্থানে কর্মরত ট্রাফিক পুলিশদের কাজকে স্বস্তিদায়ক করতে ছাতা বিতরণের উদ্যোগ নিয়েছে শাওমি বাংলাদেশ। এ লক্ষে ঢাকার ১৩ আগস্ট গুলশন এবং বনানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক চৌরাস্তায় ছাতা বিতরণ করে প্রতিষ্ঠানটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কর্মকর্তারা।

এই পদক্ষেপে, দীর্ঘ সময় রোদ ও বৃষ্টিতে কাজ করা পুলিশ সদস্যদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসবে। এই উদ্যোগ ট্রাফিক পুলিশদের গুরুত্বপূর্ণ সেবার স্বীকৃতি এবং সংহতি প্রদর্শনের লক্ষ্যে নেওয়া হয়েছে, বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শাওমির চলমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের প্রধানসব সড়ক, শপিং মল সংলগ্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে মোট ৮০০টি ছাতা ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমিতে, আমরা কমিউনিটিতে অবদান রাখাকে গভীরভাবে মূল্যায়ন করি। যারা জনসেবায় নিরলসভাবে কাজ করেন তাদের সহায়তা করি। এই ছাতা বিতরণ আমাদের দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিদিন পরিশ্রম করা ট্রাফিক পুলিশ সদস্যদের এবং শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের একটি উপায়।’

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর