ডোনাল্ড ট্রাম্প জিতবেন আশায় বিটকয়েনের দাম বৃদ্ধি

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:১২ এএম

আর মাত্র দু’দিন পরই আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন। শুধু আমেরিকার জনগণই নয় পুরো বিশ্বের চোখই এখন ৫ নভেম্বরের ভোটের দিকে। আমেরিকার ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির প্রধানমন্ত্রী হবেন কমলা হ্যারিস, নাকি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে হোয়াইট হাউজে ফিরবেন- এই প্রশ্ন এখন অনেকেরই। তবে নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যে তুমুল প্রতিযোগীতা চলছে তাতে করে বিজয়ী কে হবেন তা নিয়ে হলফ করে কিছু বলা যাচ্ছে না। এমনকি অনুমান করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হবেন, এই আশায় সাম্প্রতিক সময়ে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) স্পট মার্কেটে বিটকয়েন বিনিময় করা হয়েছে ৭৩,০০০ মার্কিন ডলারের আশেপাশে। অর্থাৎ, একটি বিটকয়েনের দাম বাংলাদেশী মুদ্রায় ৮৭ লক্ষ টাকারও বেশি। 

গত মার্চের পর এটাই বিটকয়েনের সর্বোচ্চ মূল্য। উল্লেখ্য, এখন পর্যন্ত বিটকয়েনের সর্বোচ্চ দাম ৭৩,৭৫০ মার্কিন ডলার রেকর্ড করা হয়েছে চলতি বছরের ১৪ মার্চ তারিখে। বিটকয়েনের দামের এই রেকর্ডটি এখনও অক্ষুণ্ণ থাকলেও ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে সেটা ভেঙ্গে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে বিটকয়েনের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হতে পারে। তথ্যসূত্র: রয়টার্সমার্কিন নির্বাচনকে সামনে রেখে বিটকয়েনের বাজারে ঊর্ধ্বগতির মূল কারণ নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোড়াল অবস্থান। বিশেষ করে ট্রাম্প ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোকারেন্সি-বান্ধব নীতিমালা নিয়ে আসবেন এবং ক্রিপ্টোর বাজারে সরকারি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ কমিয়ে আনবেন।

ক্রিপ্টো-সংশ্লিষ্টদের অনেকেই তাই ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পক্ষে বাজি ধরছেন। আর তারই প্রতিফলন ঘটেছে বিটকয়েনের বাজারে। গত ১১ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ প্রবাহ বা ইনফ্লো লক্ষ্য করা গেছে স্পট বিটকয়েনের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ)। 

বিটকয়েনের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বিটকয়েন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। এই যেমন গত মঙ্গলবার বিটকয়েন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজি’র শেয়ার দর বিগত ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছয়। পাশাপাশি কয়েনবেজ গ্লোবাল ও ম্যারাথন ডিজিটালের মালিক প্রতিষ্ঠান মারা হোল্ডিংসের শেয়ারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। 

বিটকয়েনের দাম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও এই রিপোর্ট লেখার সময় দাম কিছুটা হ্রাস পেয়ে ৬৮,৪২১ ডলারে পৌঁছেছে। তবে আমেরিকায় আসন্ন ভোট ও ভোটের ফলাফলের উপর বিটকয়েনের দামে বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

তথ্যসূত্র: ইনভেস্টোপিডিয়া, রয়টার্স

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪টি ক্যাটাগরিতে ৫৬টি সম্পূর্ণ নতুন...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত এলএনজি কার্গো হতে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটছে। ফলে আরএলএনজি তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ, ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন...
লোডিং...

এলাকার খবর