উদ্যোক্তাদের জন্য ‘ব্রেক দ্যা সেলস কোড’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম

আজ (৫ জুলাই) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রেক দ্যা সেলস কোড’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম। বিজনেস গ্রোথ সম্পর্কে তরুণ উদ্যোক্তাদেরকে সম্যক ধারণা দিতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘ব্রেক দ্যা সেলস কোড’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রামের বিস্তারিত উল্লেখ করে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই আয়োজনে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ মাইন্ড-এর চেয়ারম্যান হোসাইন আল মামুন, কনটেন্ট কিং-এর প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ ইকরাম এবং দ্য বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হাসান রাজু।

স্টার্টআপ মাইন্ড-এর চেয়ারম্যান হোসাইন আল মামুন তাঁর বক্তব্যে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। 

কনটেন্ট কিং-এর প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ ইকরাম বলেন, ‘সেলস হচ্ছে বিজনেসের হৃদপিন্ড’। তাই তিনি বিক্রি (সেলস) বাড়াতে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার দিকে নজর দিতে বলেন। তিনি তাঁর আলোচনায় মার্কেটিং খরচ কমিয়ে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে বিজনেসের পরিধি বাড়াতে উদ্যোক্তাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। 

দ্য বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান নাজমুল হাসান রাজু উদ্যোক্তাদেরকে তাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকে বিশ্বমানে উন্নীত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘উদ্যোক্তাদের বড় ভিশন টার্গেট করে সঠিক স্ট্র্যাটেজি অনুসরন করেই লং টাইম পরিকল্পনা নিয়ে বিজনেস গ্রোথ এর পরিকল্পনা করতে হবে।’ 

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর