বিরল খনিজ: আমেরিকাকে টেক্কা দিতে চীনের নতুন কৌশল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম

চীনে বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করতে যাচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে বিরল খনিজের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় নতুন কয়েকটি খনিজ উপাদান যুক্ত করতে যাচ্ছে দেশটি। আজ বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিরল খনিজের বিদ্যমান রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরও বেশ কয়েকটি খনিজ উপাদান, যার মধ্যে আছে হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইউরোপিয়াম এবং ইটারবিয়াম। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজের মজুদ রয়েছে চীনে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি পণ্যে ব্যবহৃত সেমিকন্ডাক্টর তৈরিতে প্রয়োজন হয় বিরল খনিজের। প্রতিরক্ষাখাতেও এর প্রয়োজনীয়তা অপরিসীম।

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রেক্ষাপটে নতুন করে তীব্র হয়ে উঠে চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ। বিশেষ করে আমেরিকায় তৈরি চিপ বা সেমিকন্ডাক্টর চীনের বাজারে রপ্তানিতে কঠোর অবস্থান নেয় ট্রাম্প প্রশাসন। অতি সম্প্রতি তা কিছুটা শিথিল হলেও, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশ দুটির মাঝে সম্পর্কের টানাপড়েন এখনও বেশ ভালোভাবেই বিদ্যমান।

এই প্রেক্ষাপটে আমেরিকাকে টেক্কা দিতে বিরল খনিজের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে চীন। বিশেষ করে আমেরিকা যখন তাঁদের দেশে উৎপাদিত সবচেয়ে উন্নত চিপগুলো চীনের বাজারে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তখন নতুন কৌশল হিসেবে চীন তাঁদের দেশ থেকে বিরল খনিজের রপ্তানি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেই পারে।

বৃহস্পতিবার চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় আরও অন্তর্ভুক্ত করা হয়েছে সিন্থেটিক গ্রাফাইট। উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে চীন প্রথম প্রাকৃতিক গ্রাফাইটের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে। একই সময়ে পৃথক একটি বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ প্রক্রিয়াকরণের কয়েক ডজন সরঞ্জামকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

উল্লেখ্য, রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় থাকা বিরল খনিজ এবং এগুলো প্রক্রিয়াকরণের সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সরকারের অনুমতির প্রয়োজন হবে। অর্থাৎ, এই তালিকাভুক্ত পণ্য রপ্তানিতে সরকারি অনুমতি নিতে হবে রপ্তানিকারকদেরকে।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর