আইফোন ১৬ সিরিজ উন্মোচন, দাম কত?

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

আইফোনপ্রেমীদের অপেক্ষার অবসান হলো। প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজ উন্মোচন করল এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ‘ইটস গ্লোটাইম’ ইভেন্টে এটি উন্মোচিত হয়। লঞ্চ ইভেন্টটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হয়েছে।

আইফোনের অন্যান্য সিরিজের মতো এই সিরিজেও থাকছে ৪টি মডেল– আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স। আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ১৮ প্রো চিপ থাকছে। এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

১৬ সিরিজিটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন আনল। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার ৬ দশমিক ৩ ইঞ্চি আর প্রো ম্যাক্স ৬ দশমিক ৯ ইঞ্চি। আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির সক্ষমতাও বাড়ানো হয়েছে। ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক।

নতুন আইফোনের ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হচ্ছে অ্যাকশন ও ক্যাপচার বাটন। সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে  ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোন ১৬ এবং ১৬ প্লাসের দাম পড়বে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার। আর আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্সের দাম পড়বে যথাক্রমে ৯৯৯ ডলার ও ১১৯৯ ডলার।

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
স্মার্টফোনে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সারাদিন অনলাইনে থাকার সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটারি। ব্যস্ত কর্মজীবনে চার্জ ফুরিয়ে গেলে কাজের পাশাপাশি বিনোদনেও ছেদ পড়ে। এমন ব্যবহারকারীদের কথা মাথায়...
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে...
দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা শাওমি। লাইকা ইমেজিং প্রযুক্তিসমৃদ্ধ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর