আইফোনের স্ক্রিনে গ্রিন বা অরেঞ্জ ডট কেন দেখা যায়?

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

স্মার্টফোনে প্রায়শই আমরা এমন কিছু বিষয় লক্ষ্য করি যেগুলো দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় কোনো প্রভাব ফেলে না। আর তাই এগুলোর কার্যকরণ সম্পর্কে জানার কোনো কৌতুহলও আমাদের থাকে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই আপাত গুরুত্বহীন বিষয়গুলো প্রায়শই অনেক তাৎপর্যপূর্ণ বিষয়ের ইঙ্গিত দেয়। এই যেমন আইফোনের স্ক্রিনের উপরে কখনও সবুজ (গ্রিন), আবার কখনও কমলা (অরেঞ্জ) রঙের ছোট একটি ডট দেখতে পাওয়া যায়। কীসের ইঙ্গিত দেয় ভিন্ন রঙের এই ডট দুটি? চলুন আজকের পোস্টে সেটাই জেনে নেওয়া যাক। 

গ্রিন ও অরেঞ্জ কালারের ডট কেন দেখা যায়?
আইফোনের স্ক্রিনের উপরে ঠিক মাঝখানে গ্রিন বা অরেঞ্জ কালারের ডট দেখতে পাওয়ার অর্থ হচ্ছে  ফোনে থাকা কোনো অ্যাপ  বা সার্ভিস বর্তমানে ফোনটির মাইক্রোফোন বা ক্যামেরা, কিংবা দুটোই ব্যবহার করছে। অর্থাৎ মাইক্রোফোন বা ক্যামেরা ফিচার চালু বা সক্রিয় থাকলে এই গ্রিন ও অরেঞ্জ কালারের ডট দেখা যায় আইফোনের স্ক্রিনে। শুধু মাইক্রোফোন ব্যবহৃত হলে কমলা (অরেঞ্জ) রঙের ডট এবং ক্যামেরা ব্যবহার করা হলে সবুজ (গ্রিন) রঙের ডট দেখত পাওয়া যায় ফোনের ডিসপ্লেতে। আর কোনো অ্যাপ যদি মাইক্রোফোন ও ক্যামেরা দুটোই অ্যাক্সেস করে তাহলেও আইফোনের স্ক্রিনে সবুজ রঙের ডটের দেখা মিলবে।

আইফোন ব্যবহারকারীদের যারা এই গ্রিন ও অরেঞ্জ ডটের বিষয়টি লক্ষ্য করেননি তারা চাইলে সহজেই বিষয়টি পরীক্ষা করে নিতে পারেন। আপনার আইফোনে অডিও রেকর্ডার অ্যাপটি ওপেন করলেই ফোনের ডিসপ্লেতে অরেঞ্জ ডট দেখতে পাবেন। আবার ক্যামেরা অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন গ্রিন ডট। এভাবেই আপনার আইফোনে থাকা কোনো  অ্যাপ বা সার্ভিস সক্রিয় থাকা অবস্থায় যদি মাইক্রোফোন বা ক্যামেরা, কিংবা দুটোই ব্যবহার করে তাহলে ডিসপ্লে দেখেই সেটা বোঝা যাবে। 

গ্রিন ও অরেঞ্জ ডটের এই ফিচার অ্যাপল প্রথম নিয়ে আসে আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে। বর্তমানে এই ফিচারটি আইপ্যাডওএস ও ম্যাকওএস অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক ভার্সনগুলোতেও দেয়া আছে। ফলে আইফোনের পাশাপাশি আইপ্যাড ও ম্যাক কম্পিউটারেও ব্যবহারকারীরা এই ফিচারটি উপভোগ করতে পারবেন।

গ্রিন ও অরেঞ্জ ডটের সুবিধা কি?
আইফোনের স্ক্রিনে গ্রিন ও অরেঞ্জ ডট দেখে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন কোনো অ্যাপ বা সার্ভিস ব্যবহার করছে কিনা। অর্থাৎ কোনো অ্যাপ বা সার্ভিস এই রিসোর্স দুটি অ্যাক্সেস করছে কিনা। ফলে ব্যবহারকারী মনের ভুলে এমন কোনো অ্যাপ যদি ওপেন করে রাখেন সেটা তিনি বন্ধ করে দিতে পারেন। এতে করে আরও বেশি সময় ব্যাটারি ব্যাক-আপ পাবেন তিনি। 

পাশাপাশি কোনো অ্যাপ যদি অযাচিতভাবে আপনার আইফোনের ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাক্সেস করে থাকে সেটাও আপনি পরিবর্তন করে দিতে পারেন ফোনের সেটিংসে গিয়ে প্রাইভেসি এন্ড সিকিউরিটি মেনু থেকে। অর্থাৎ, আপনি চাইলে কোন কোন অ্যাপ কখন, কিভাবে আপনার আইফোনের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করতে পারবে সেটা নির্দিষ্ট করে দিতে পারেন। তবে ব্যবহারকারী চাইলেও গ্রিন ও অরেঞ্জ ডট ফিচারটি বন্ধ করতে পারবেন না।

গ্রিন ও অরেঞ্জ ডট হ্রাস করবে নিরাপত্তা ঝুঁকিও
গ্রিন ও অরেঞ্জ ডট ফিচারটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এর কল্যাণে আইফোনের নিরাপত্তা ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। এই ফিচারটি ব্যবহারকারীকে ক্যামেরা ও মাইক্রোফোনের রিয়েল-টাইম অ্যাক্টিভিটি সম্পর্কে অবগত করে। ফলে অবৈধ কোনো অ্যাপ যদি বেআইনিভাবে গোপনে আপনার ফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার যেমন ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাক্সেস করে থাকে, সেটি আপনি চিহ্নিত করতে পারবেন এই গ্রিন ও অরেঞ্জ ডট ফিচারের মাধ্যমে। ফলে এই ধরণের ক্ষতিকারক অ্যাপের বেআইনি নজরদারি থেকে আপনি আপনার ফোনটিকে রক্ষা করতে পারবেন। এতে করে আইফোনে আপনার প্রাইভেসি থাকবে সুরক্ষিত।  

গ্রিন ও অরেঞ্জ ডটের কারণে ব্যাটারি ব্যাক-আপ কমে যাবে কি? 
না, স্ক্রিনের এই ডট ব্যাটারি ব্যাক-আপে তেমন একটা প্রভাব ফেলবে না। বর্তমানে বেশিরভাগ আইফোনেই ব্যবহৃত হয় ওলেড স্ক্রিন এবং ডিসপ্লেতে থাকা এই ডট আসলে দুটি পিক্সেলকে আলোকিত করে মাত্র। ফলে এই ফিচারটির কারণে ব্যাটারি ব্যাক-আপ হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর