আইফোন ১৭ সিরিজের ফোনে থাকতে পারে যেসব ফিচার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম

২০২৪ সালের সেপ্টেম্বরে বাজারে এসেছে অ্যাপলের প্রথম এআই ফোনখ্যাত আইফোন ১৬ সিরিজ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার-সমৃদ্ধ ১৬ সিরিজের ফোনটি গ্রাহকদের আশা-আকাঙ্ক্ষার কতটা পূরণ করতে পেরেছে সেটা আলোচনা সাপেক্ষ। তবে এরই মাঝে আইফোন ১৭ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অ্যাপলবিষয়ক বিশ্বস্ত সূত্রগুলো ইতোমধ্যেই আইফোন ১৭ এর সম্ভাব্য ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য প্রদান করেছেন, বা বলা চলে ফাঁস করেছেন।

ব্লুমবার্গের মার্ক গারম্যান, ডিসপ্লে বিশেষজ্ঞ রস ইয়াং, সংবাদমাধ্যম ইটিনিউজ-এর মতো সূত্রগুলো এখন পর্যন্ত আইফোন ১৭ এর ফিচার সম্পর্কে যে সকল দাবি করেছেন তার ভিত্তিতে আইফোন ১৭ সিরিজ কেমন হতে পারে সেটা কিছুতা হলেও ধারণা করা যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেমন হতে পারে আইফোন ১৭ সিরিজ। 

১। আইফোন ১৭ সিরিজের ফোনে শক্তিশালী এ১৯ চিপ দেখার সম্ভবনা বেশ জোরালো। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই চিপটি তাইওয়ানের চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি’র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে চলেছে। ফলে আইফোন ১৬ এর তুলনায় ১৭ সিরিজের ফোনে আরও ভালো পারফর্মেন্স পাওয়া যাবে এবং এনার্জি খরচেও অনেক বেশি সাশ্রয়ী হবে ১৭ সিরিজ।

২। সেলফিপ্রেমীদের জন্য অ্যাপল প্রথমবারের মতো নিয়ে আসতে পারে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এখন পর্যন্ত ১২ মেগাপিক্সেল লেন্সই ব্যবহৃত হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে।

৩। এছাড়া ১৭ সিরিজের লাইনআপেও আসতে পারে পরিবর্তন। কয়েকটি সূত্র জানাচ্ছে, আগামী বছর আইফোন প্লাস মডেলের জায়গা নিতে পারে সুপার-স্লিম ডিজাইনের আইফোন ১৭ এয়ার। তবে আইফোনের এই স্লিম মডেলে পরিচিত বেশ কিছু ফিচার না-ও দেখা যেতে পারে। তবে ডিজাইন স্লিম হওয়ায় ফিচারের দিক থেকে কিছু ছাড়ও মেনে নিতে হবে ব্যবহারকারীদের। এই যেমন আইফোন ১৭ এয়ারে দুটির পরিবর্তে থাকতে পারে ১টি ব্যাকসাইড বা রিয়ার ক্যামেরা।

৪। আইফোন ১৭ সিরিজের প্রো মডেলে টাইটানিয়াম বডি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি।

৫। আইফোনের একটি ইন্টার‍্যাকটিভ ফিচার হচ্ছে ‘ডাইন্যামিক আইল্যান্ড’। ১৭ সিরিজের ফোনে ‘ডাইন্যামিক আইল্যান্ড’ আরও ছোট হয়ে আসতে পারে।

৬। আইফোন ১৭ সিরিজের ফোনে এআই সক্ষমতার বাড়ানোর লক্ষ্যে ১২জিবি র‍্যাম আসতে পারে বিল্টইন মেমোরি হিসেবে। 

৭। নতুন ধরণের ডিসপ্লে ‘লো-ডাইলেকট্রিক টিইই’ দেখা যেতে পারে আইফোন ১৭ ফোনে। ফলে আরও টেকসই ও ভালো পারফর্মেন্সের নিশ্চয়তা দিতে সক্ষম হবে ১৭ সিরিজ। পাশাপাশি এনার্জি খরচেও সাশ্রয়ী হবে নতুন আইফোন।

৮। আইফোন ১৭ সিরিজের নন-প্রো মডেলে দেখা যেতে পারে ১২০ হার্জ ‘প্রোমোশন’ ডিসপ্লে। এই ফিচারটি আইফোনপ্রেমীদের দীর্ঘদিনের দাবি। আর তাই আগামী বছর অ্যাপল গ্রাহকদের এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এর অর্থ হচ্ছে ১৭ সিরিজের নন-প্রো মডেলে ১ হার্জ থেকে ১২০ হার্জ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেটে ভিডিও উপভোগের সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা। 

তথ্যসূত্র: টমসগাইড, ইন্ডিয়া টুডে,

নতুন নামে যাত্রা শুরু করল দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে...
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
ইউটিউবে ভিডিও তৈরি করে আয় করতে নতুন নির্মাতাদের জন্য কঠিন শর্ত আরোপ করেছে প্ল্যাটফর্মটি। বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে এখন আগের চেয়ে দ্বিগুণ ওয়াচ টাইম পূরণ করতে হবে।
বড় ব্যাটারির স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নিয়ে বাজারে...
এইচএসসি পরীক্ষা শেষে প্রায় সাত দিন আগে নাফিস একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার দুপুরে তার বন্ধু সুমন শেখকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন তিনি। এ সময়...
একের পর এক শক্তিশালী ভূমিকম্প—দক্ষিণ আমেরিকা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, বারবার কাঁপছে ভূখণ্ড। ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার বড় মাত্রার ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ। ঝুঁকিতে...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী। গত রোববার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ স্বাক্ষরিত এক...
বাংলাদেশে আল কায়েদা সেল গঠন করতে যাচ্ছে বলে জাতিসংঘের করা দাবি প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিষয়টিকে ভিত্তিহীন এবং আওয়ামী লীগের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর