আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল ৪ নভোচারী

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম

নাসা’র স্পেসএক্স ক্রু-১১ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেছেন তিন দেশের চার নভোচারী। গতকাল শনিবার ১৫ ঘন্টার যাত্রা শেষে আইএসএস-এ পৌঁছায় চার নভোচারীকে বহন করা স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানটি।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৭ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) হারমনি মডিউলে ডক করে স্পেসএক্সের ‘এনডেভার’ নামের ক্রু ড্রাগন মহাকাশযানটি। স্টেশনে সফলভাবে ডক করার পর নভোচারীরা নিয়ম অনুযায়ী দুটি মহাকাশযানের মাঝে ফুটো পরীক্ষা ও চাপ (প্রেশার) পরীক্ষা সম্পন্ন করেন।

অতঃপর বাংলাদেশ সময় (শনিবার) দুপুর ১টা ৪৬ মিনিটে চার নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেন, যেখানে তাঁদেরকে স্বাগত জানায় আইএসএস-এ আগে থেকেই অবস্থান করা সাত জন নভোচারী। গত এপ্রিলে শুরু হওয়া নাসা’র ‘এক্সপেডিশন ৭৩’ প্রোগ্রামের অধীনে বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন তাঁরা। এবারে তাঁদের সাথে যোগ দিয়েছেন ক্রু-১১ মিশনে যাওয়া চার নভোচারী। 

উল্লেখ্য, নাসার পরিচালিত বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ১১তম ফ্লাইট এটি। এবারের ফ্লাইটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছেন নাসা’র দুই আমেরিকান নভোচারী জেনা কার্ডম্যান ও মাইক ফিঙ্ক, এবং জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির কিমিয়া ইউই ও রাশিয়ার কসমোনট ওলেগ প্ল্যাটোনভ।

‘এক্সপেডিশন ৭৩’ প্রোগ্রামের অধীনে নভোচারীরা সকলেই মহাকাশ স্টেশনে চলমান বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং স্টেশনের সার্বিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নাসা’র ক্রু-১১ মিশনের চার নভোচারী। তাঁদেরকে বহন করা স্পেসএক্সের ক্রু ড্রাগন ‘এনডেভার’ মহাকাশযানটিকে কক্ষপথে নিয়ে গেছে স্পেসএক্সেরই ফ্যালকন ৯ রকেট, যেটি উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডাতে অবস্থিত নাসা’র কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে। 

তথ্যসূত্র: নাসা, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নতুন ফোন এনেছে। ভিভো ভি৮০ লাইট ৫জি নামের ফোনটিতে সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, কার্ভড ডিসপ্লে এবং বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে...
দেশের বাজারে আগামী সেপ্টেম্বরে নতুন স্মার্টফোন সিরিজ আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বহুল আলোচিত রেডমি নোট ১৭ সিরিজে থাকছে সর্বোচ্চ ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারির...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর