যে কারণে ইলন মাস্কের ‘এক্স’ ছাড়ল ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

ব্রিটেনের জনপ্রিয় দৈনিক দ্য গার্ডিয়ান গতকাল (১৩ নভেম্বর) জানিয়েছে তাঁরা এখন থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (পূর্বের টুইটার) নিজেদের অফিশিয়াল সম্পাদকীয় অ্যাকাউন্ট থেকে কোনো কিছু পোস্ট বা শেয়ার করবে না। তবে পাঠকরা চাইলে তাঁদের কোনো কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবে।

ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে গার্ডিয়ানের অনুসারী (ফলোয়ার) সংখ্যা ১ কোটি ৭ লাখ। যুক্তরাজ্যের মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গার্ডিয়ানই প্রথম যারা এক্স ছাড়ার ঘোষণা দিল। উল্লেখ্য, বামঘেঁষা এই দৈনিকটি উদারপন্থী সম্পাদকীয় নীতি অনুসরণ করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কোটিরও বেশি ফলোয়ার রয়েছে যে প্ল্যাটফর্মটিতে সেটি ছেড়ে যাবার সিদ্ধান্ত কেন নিল দ্য গার্ডিয়ান।

পাঠকদেরকে কারণটা জানাতে গতকালই ‘কেন গার্ডিয়ান আর এক্স-এ পোস্ট করছে না’ শিরোনামে একটি আর্টিকেল প্রকাশ করে গার্ডিয়ান। বর্ণবাদী ও ষড়যন্ত্র তত্ত্বের মতো ‘ডিসটার্বিং কনটেন্ট’ এক্স-এ অবাধে প্রকাশিত হয় দাবী করে গার্ডিয়ান এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ‘টক্সিক প্ল্যাটফর্ম’ (বিষাক্ত প্ল্যাটফর্ম) হিসেবে আখ্যায়িত করেছে। ফলে এই প্ল্যাটফর্মে থাকার ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিক বেশি বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। সে কারণেই এক্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় গার্ডিয়ান। 

গার্ডিয়ান বলছে, ‘আমরা মনে করি যে এক্সে থাকার সুবিধার চেয়ে এর নেচিবাচক প্রভাব অনেক বেশি এবং আমাদের সাংবাদিকতার প্রচারে রিসোর্সগুলো অন্য প্ল্যাটফর্মে আমরা আরও ভালোভাবে কাজে লাগাতে পারি’। 

অতি ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব ও বর্ণবাদের মতো কনটেন্টের প্রচার ও প্রকাশের অবাধ সুযোগ থাকায় এক্স ছাড়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই বিবেচনা করছিল গার্ডিয়ান। নিজেদের সাইটে প্রকাশিত আর্টিকেলে তাঁরা আরও জানায়, ‘এক্স একটি বিষাক্ত (টক্সিক) মিডিয়া প্ল্যাটফর্ম এবং এর মালিক ইলন মাস্ক নিজের রাজনৈতিক বক্তব্যকে প্রভাবিত করতে এটিকে ব্যবহার করেছে। এক্স সম্পর্কে আমাদের দীর্ঘদিনের এই ধারণাকে আরও জোড়াল করে তুলেছে আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা।’

উল্লেখ্য, ২০২২ সালে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কিনে নেয় বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। পরবর্তীতে নিজের মালিকানাধীন স্পেসএক্স এর সাথে মিল রেখে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির নাম রাখেন ‘এক্স’।

আমেরিকার সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিয়েছেন ইলন মাস্ক। শুধু তাই নয়, ট্রাম্পের হয়ে প্রচারণায় তিনি এক্স প্ল্যাটফর্মটিকেও ব্যবহার করেছেন কোনো রাখঢাক না রেখেই। তাঁর বিরুদ্ধে অভিযোগ ট্রাম্পের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে করার পোস্টে অনেকবার মিথ্যার আশ্রয় নিয়েছেন এবং অতি ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন।

উল্লেখ্য, ট্রাম্পের হয়ে নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক ১৩২ মিলিয়ন ডলার পর্যন্ত খরচ করেছেন বলে জানা গেছে। অবশ্য এর পুরষ্কারও তিনি পেয়েছে। নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর পরই প্রথমবারের মতো তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়। নির্বাচনের ট্রাম্পের জয় লাভের পর থেকে গত প্রায় ১০ দিনে মাস্কের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি পেয়েছে ৭০ বিলিয়ন ডলার। 

তাছাড়া গতকাল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তাঁর প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (সংক্ষেপে ‘ডোগ’) নামে যে নতুন একটি বিভাগ চালু করতে যাচ্ছেন তিনি সেখানে ভিভেক রামাস্বামীকে সাথে নিয়ে নেতৃত্ব দিবেন ইলন মাস্ক।

বিশ্বের শীর্ষ উদারপন্থী দৈনিক হিসেবে পরিচিত দ্য গার্ডিয়ানের এক্স ছেড়ে যাওয়ায় সিদ্ধান্তটি যে নীতিগত সেটা বলার অপেক্ষা রাখে না। অফিশিয়ালি গার্ডিয়ান এক্সে এখন থেকে কোনো কনটেন্ট শেয়ার বা পোস্ট না করলেও সাধারণ পাঠকরা নিজেদের অ্যাকাউণ্ট থেকে শেয়ার করতে পারবেন গার্ডিয়ানের বিভিন্ন আর্টিকেল বা রিপোর্ট। 

পাশাপাশি গার্ডিয়ান এও জানিয়েছে যে, প্রতিবেদন তৈরির স্বার্থে বিষয় সংশ্লিষ্ট কনটেন্ট এক্স প্ল্যাটফর্ম থেকে এমবেড করা তাঁরা অব্যাহত রাখবে। সংবাদ সংগ্রহের জন্যেও গার্ডিয়ানের সাংবাদিকরা আগের মতোই এক্স প্ল্যাটফর্মটি ব্যবহার করবে বলেও জানিয়েছে তাঁরা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

বাংলাদেশের বাজারে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিপি-লিংক। একই সঙ্গে নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বাড়াতে ‘ওমাডা...
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড হেলিও। ‘হেলিও ১৫০’ মডেলের এই ফোনে রয়েছে ৭ হাজার এমএএইচের ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর