নতুন বছরে হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

নতুন বছরের প্রাক্কালে পুরাতন মডেলের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে বেশ কিছু পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটাসঅ্যাপ অ্যাক্সেস করা যাবে না বলে জানিয়েছে অ্যাপটির মালিক প্রতিষ্ঠান মেটা। ফলে ১০ বছরেরও বেশি পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ হতে চলেছে।

মূলত অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম-ভিত্তিক ডিভাইসগুলোতে ব্যবহারকারীরা নতুন বছরে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। সে হিসেবে যে স্মার্টফোনগুলোতে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ হতে যাচ্ছে সেগুলো হলো:

স্যামসাং- গ্যালাক্সি এসথ্রি (এস৩), গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এইস থ্রি (এইস ৩), গ্যালাক্সি এসফোর মিনি (এস৪ মিনি)
মটোরোলা- মটো জি (প্রথম জেনারেশন), রেজর এইচডি, মটো ই ২০১৪
এইচটিসি- ওয়ান এক্স, ওয়ান এক্স+, ডিজায়ার ৫০০, ডিজায়ার ৬০১
এলজি- অপটিমাস জি, নেক্সাস ৪, জিটু মিনি (জি২ মিনি), এল৯০
সনি- এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি,

এই হ্যান্ডসেটগুলোতে নতুন বছরের প্রথম দিন থেকেই আর হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না ব্যবহারকারী। হঠাৎ মেটার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপের উন্নত সব ফিচার ও ফাংশন। মেটা চাইছে এআই-ভিত্তিক নিত্যনতুন সব ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত করছে। আর সেজন্যই প্রয়োজন শক্তিশালী সফটওয়্যার ও হার্ডওয়্যার সাপোর্ট। স্বাভাবিকভাবেই কিটক্যাট-ভিত্তিক পুরোনো মডেলের অ্যান্ড্রয়েড ফোনে নেই এসব সুবিধা। 

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমটি রিলিজ করা হয় ২০১৩ সালের সেপ্টেম্বরে। এটি ছিল অ্যান্ড্রয়েডের ১১তম মোবাইল অপারেটিং সিস্টেম। সাম্প্রতিক ভার্সন অ্যান্ড্রয়েড ১৫ বাজারে আসে এ বছরের সেপ্টেম্বরে- যেটি অ্যান্ড্রয়েডের ২২তম মোবাইল অপারেটিং সিস্টেম। 

এটা সত্যি যে, এতো পুরোনো হ্যান্ডসেট এখন হয়তো হাতেগোনা কয়েকজন ব্যবহারকারীর কাছেই রয়েছে। তবে যে ক’জনই ব্যবহার করুক না কেন, এখনই সময় নতুন কোনো ডিভাইসে তাঁদের হোয়াটসঅ্যাপ কনটেন্টের ব্যাকআপ নিয়ে রাখা।

তথ্যসূত্র: জিএসএম অ্যারেনা, ইন্ডিয়া টুডে, 

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর