মেটার সেন্সরশিপ ইস্যুতে যা বললেন টেলিগ্রামের পাভেল দুরভ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৪৬ পিএম

গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) মেটার প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুক, ইন্সটাগ্রামসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাক্টচেকারদের বাদ দিয়ে কমিউনিটি-কেন্দ্রিক সেন্সরশিপ চালু করতে যাচ্ছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান। সেন্সরশিপ নীতিমালায় এই বড় ধরণের পরিবর্তনের কারণ হিসেবে তিনি বাকস্বাধীনতার কথা বলেছেন। তবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর সপ্তাহ দু’য়েক আগে নেওয়া মেটার এমন সিদ্ধান্তকে অনেকেই ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন। এ তালিকায় এবার যোগ দিলেন আরেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

বাকস্বাধীনতা’কে প্রাধান্য দিয়ে মেটার ফ্যাক্টচেকার-মুক্ত হওয়া প্রসঙ্গে গতকাল (৮ জানুয়ারি) পাভেল দুরভ এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন। মেটা’কে হাল্কা খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমি গর্বিত যে, রাজনৈতিকভাবে নিরাপদ বোধ করার আগে থেকেই টেলিগ্রাম বাকস্বাধীনতা’কে সমর্থন জানিয়ে আসছে। আমাদের মূল্যবোধ আমেরিকার নির্বাচনী চক্রের উপর নির্ভর করে না।’ 

উল্লেখ্য, বাকস্বাধীনতা-কে প্রাধান্য দিয়ে সেন্সরশিপ কমিয়ে আনার ঘোষণা দেওয়ার মাধ্যমে জাকারবার্গ আমেরিকার রাজনীতি’তে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন বলেই মনে করেন বিশ্লেষকদের অনেকে। মূলত ডানপন্থী রাজনীতি ও রিপাবলিকান পার্টির কাছাকাছি যেতেই তাঁর এমন প্রয়াস।

মেটা সেন্সরশিপ ইস্যুতে পাভেল দুরভের পোস্ট। তথ্যসূত্র: এক্সমেটার সাম্প্রতিক এই সেন্সরশিপ নীতির প্রতি ইঙ্গিত করে দুরভ আরও বলেন, ‘আজকে অন্যান্য প্ল্যাটফর্মগুলোও সেন্সরশিপ কমানোর ঘোষণা দিচ্ছে। তবে তাঁদের নতুন আবিষ্কৃত মূল্যবোধের আসল পরীক্ষা হবে যখন রাজনীতির আবহে আবার পরিবর্তন আসবে তখন। আপনি কোনো কিছুকে সমর্থন করেন বলা অনেক সহজ যখন আপনার হারানোর কিছু থাকে না।’ 

উল্লেখ্য, ফ্যাক্টচেকিংয়ের পরিবর্তে কমিউনিটি-কেন্দ্রিক সেন্সরশিপ কৌশল অবলম্বনের যে সিদ্ধান্ত মেটা নিয়েছে সেটা অনেকাংশেই ইলন মাস্কের মালিকানাধীন এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মের কমিউনিটি নোটসের অনুরূপ।

এক্স প্ল্যাটফর্মে পাভেল দুরভের পোস্টের নিচে মাস্ক কমেন্ট করেন, ‘আপনার জন্য ভালো’। প্রত্যুত্তরে দুরভ লেখেন, ‘আমি নিশ্চিত আপনি বিষয়টি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। বাকস্বাধীনতা’র সমর্থনে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে আপনি কাজ করে আসছেন- তখন থেকে যখন বিষয়টি আলোচনায়ও ছিল না।’

তথ্যসূত্র: এক্স, ইন্ডিয়া টুডে

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
দেশে প্রাথমিকভাবে ৫টি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—করি ডিজিটাল ব্যাংক, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা...
গাড়ি সচল আর ইঞ্জিন ভালো রাখতে মানসম্মত ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও বাজার সয়লাব নকল ও ভেজালে। বিএসটিআই বলছে, বাজারে বিক্রি হওয়া ইঞ্জিন অয়েলের ৩০ শতাংশই ভেজাল কিংবা...
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর প্রাণহানি দুইশ ছাড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৩ দিনেই প্রাণ গেল ১০৪ জনের। প্রতিমাসে আক্রান্ত বাড়ছে দ্বিগুণ হারে। জুনে ৩ হাজার, জুলাইয়ে ৯ হাজার রোগী হলেও, আগস্টে বেড়ে...
লোডিং...

এলাকার খবর