নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া দলগুলোর সাফল্য ও উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান। তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের আগ্রহ তৈরি, উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং নতুন সম্ভাবনা সৃষ্টিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহের লোকাল লিড আনিসুল হক অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের স্বাগত জানান। পরে নয়টি শহরের লোকাল লিডদের পক্ষে বক্তব্য দেন অভিজিৎ ভৌমিক। তিনি প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে অংশগ্রহণকারী, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশজুড়ে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব উল্লেখ করেন।

এবারের প্রতিযোগিতায় নয়টি শহরের চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ দলের নাম ঘোষণা করা হয়।

ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে পেনুমব্রা, প্রথম রানারআপ লাস্ট কল এবং দ্বিতীয় রানারআপ টিম পোলারিস। চট্টগ্রামে চ্যাম্পিয়ন প্রজন্ম অ্যাপোলো, প্রথম রানারআপ টিম পিটিএসডি এবং দ্বিতীয় রানারআপ খাট্টা বিউন। বরিশালে চ্যাম্পিয়ন অ্যাস্ট্রোবোন, প্রথম রানারআপ স্পেসড আউট ক্যাটস এবং দ্বিতীয় রানারআপ টিম অ্যাগামেমনন।

ময়মনসিংহে চ্যাম্পিয়ন গ্যালাকটিক পোয়েট, প্রথম রানারআপ টিম ব্রেইনস্টর্ম ট্রুপার্স এবং দ্বিতীয় রানারআপ স্পেস অডিসি। রাজশাহীতে চ্যাম্পিয়ন অ্যাকুইলা, প্রথম রানারআপ দুষ্টু কোকিল এবং দ্বিতীয় রানারআপ মাইনাস ওয়ান। সিলেটে চ্যাম্পিয়ন টিম প্রতিকৃতি, প্রথম রানারআপ ওয়াইড উইভ এবং দ্বিতীয় রানারআপ টিম কসমিক ইক্লিপস।

খুলনায় চ্যাম্পিয়ন নোভালজিটস, প্রথম রানারআপ টিম কসমোরা এবং দ্বিতীয় রানারআপ অ্যাস্ট্রোডটস। কুমিল্লায় চ্যাম্পিয়ন এআইভিয়ন, প্রথম রানারআপ টিম অ্যাস্ট্রাল এবং দ্বিতীয় রানারআপ ক্রোনো স্ট্রাইডার। রংপুরে চ্যাম্পিয়ন টিম অবলিভিয়ন, প্রথম রানারআপ উইন+আর এবং দ্বিতীয় রানারআপ নিউরাভেস্টা।

প্রতিযোগিতার স্থানীয় আয়োজন সমন্বয় করেন ঢাকায় মোহাম্মদ মাহদিউজ্জামান, চট্টগ্রামে অভিজিৎ ভৌমিক, ময়মনসিংহে আনিসুল হক ভূঞা, খুলনায় সানজার আদনান আলম, সিলেটে দেলোয়ার আলম, রাজশাহীতে তৌফিক এলাহী প্লাবন, রংপুরে রিফাত ইসলাম রিফাত, কুমিল্লায় মো. পারভেজ কাউসার এবং বরিশালে আরিফুল হাসান অপু। আয়োজনের স্বীকৃতি হিসেবে লোকাল লিডদের ক্রেস্ট দেওয়া হয়। বিজয়ী দলগুলোকেও ক্রেস্ট প্রদান করা হয়।

এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের টাইটেল স্পনসর ছিল এআইইউবি। তরুণ উদ্ভাবক, ডেভেলপার, গবেষক ও সমস্যা সমাধানকারীদের নিজেদের ধারণা এবং প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরিতে সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়টি।

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে পৃথিবী ও মহাকাশ-সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সক্ষমতা তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক, ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার...
পর্যটন ও আতিথেয়তা খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়াতে কাজ করছে দেশীয় প্রযুক্তি উদ্যোগ গোএনস্টে ডটকম। অনলাইনে হোটেল ও রিসোর্ট বুকিংয়ের পাশাপাশি হোটেল ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান দেওয়ার উদ্যোগ...
যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার আবহে পর্তুগালের লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট ২০২৬’। উদ্বোধনী মঞ্চে নাচ ও নানা কসরত দেখিয়ে দর্শকদের নজর কেড়েছে চীনা...
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় (মেনা) ইন্টারনেট সংযোগের ঘাটতি কমানো এবং বৈশ্বিক টেলিযোগাযোগ মানদণ্ডে সমন্বয়ের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) দোহা ২০২৬। কাতারের...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে...
গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।
ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের...
সবাই মিলে ফ্যাসিবাদমুক্ত দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদমুক্ত হয়ে দেশ এখন গুম-খুনের আতঙ্ক থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর