সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন হয়রানি না হয়: এইচআরএসএস

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম

সাইবার অপরাধ প্রতিরোধের নামে যেন ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন না হয়। তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস নামের একটি সংগঠন। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ আহ্বান জানান বক্তারা।   

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে নানা পর্যায়ে আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায়, মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুন্ন হওয়ার আশংকা এবং বিতর্কিত ধারা সংশোধন নিয়ে সভার আয়োজন।

এতে আলোচকরা প্রস্তাবিত সংশোধনীর বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ জানান। অনলাইন কনটেন্ট ব্লক, সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ গণ্য করা, হেয় প্রতিপন্ন ও বুলিংয়ের সংজ্ঞা, গুজব ও অপতথ্যের সাজা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা।  

ব্লাস্টের উপদেষ্টা ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠানের অপরাধের দায়ে লাইসেন্স বা কার্যক্রম বাতিল, মত প্রকাশ সম্পর্কিত কয়েকটি অপরাধকে অজামিনযোগ্য করার প্রস্তাব নিয়েও আপত্তি রয়েছে।’

এইচআরএসএস এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ নূর খান বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদের সঙ্গে সামঞ্জস্য করে সংশোধন করা দরকার।’

প্রস্তাবিত আইনটিও পুরনো ধারার নতুন রূপ বলে মন্তব্য করে সংশোধনীর জন্য ১১ দফা সুপারিশ তুলে ধরে ধরা হয়। 

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সাইবার প্রতারণার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ভুয়া স্ট্রিমিং, বেটিং এবং ম্যাচ...
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গত একবছরে ১২ হাজার হয়রানিমূলক কনটেন্ট অপসারণ করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ফেসবুক, ইউটিউব, টিকটক ও...
বিদেশি অ্যাপ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ-এমটিএফই’র প্রতারণা নিয়ন্ত্রণ হতো দুবাই থেকে। বাংলাদেশে এই চক্রের মূল হোতা মাসুদ আল ইসলামসহ ১০ জন এখন দুবাইয়ে। ধরা পড়েনি দেশে থাকা অন্তত ৪০০ সিইও। এদিকে,...
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায়...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স এ এস এস ব্রিকসের প্রোপ্রাইটর মো. আকতার...
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন, তাঁর দল ভালো ভাবেই ম্যাচে আছে। কিন্তু একদিন পরই দৃশ্যপট বদলে গেল, হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আলোক স্বল্পতায় আগেই শেষ...
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় দিতে যাচ্ছেন আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজে। বৃহস্পতিবারের রায়ে দেশটি দোষী সাব্যস্ত হলে, আসতে পারে আন্তর্জাতিক চাপসহ নানা পদক্ষেপ। একই সঙ্গে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর