আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম

আমেরিকায় বন্ধ হয়ে গেল টিকটকের কার্যক্রম। নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘণ্টা আগেই দেশটিতে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়। টিকটকে ঢুকতে পারছেন না এর মার্কিন ব্যবহারকারীরা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীরা অ্যাপটিতে ঢোকার চেষ্টা করলে তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। বার্তায় লেখা দেখাচ্ছে, ‘দুঃখিত, টিকটক আর সচল নেই। যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি আইন কার্যকর হয়েছে। দুর্ভাগ্যবশত, এখন টিকটক ব্যবহারের সুযোগ নেই। তবে আমরা সৌভাগ্যবান, দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক পুনর্বহাল করার একটি সমাধান বের করতে আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন।’

এদিকে টিকটককে নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের জন্য রেহাই দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে তিনি এই পদক্ষেপ নেবের। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্প। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সোমবার আমি দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। এই তিন মাসে চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে এই বিষয়ে সমঝোতার পথ খোঁজা হবে। আমাদের সাবধানতার সঙ্গে বিষয়টি সামলাতে হবে।’  

যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি টিকটক ব্যবহারকারী আছে। অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। মার্কিন প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। বাইটড্যান্সের মালিকানা পরিবর্তন বা যুক্তরাষ্ট্রে এর মালিকানা বিক্রির দাবিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কোনো সমাধান না হওয়ায় মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক বন্ধের ঘোষণা কার্যকর হয়।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে হঠাৎ সেবা বিঘ্নের অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। লগ-ইন, মেসেজ আদান-প্রদান ও প্ল্যাটফর্মে প্রবেশে সমস্যার মুখে পড়েছেন অনেকে। এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি মেটা।
কোরবানি ঈদে সামাজিক মাধ্যমে বেশ সরব ছিল সাদা রঙের অ্যালবিনো মহিষ। নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। বিশাল আকৃতির এই মহিষটির ট্রাম্পের মতো মাথায় সাদা চুল থাকায় দ্রুতই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। ফেসবুক, টিকটক,...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর