প্রযুক্তি টিপস

হোয়াটসঅ্যাপে স্টোরেজ খালি করবেন যেভাবে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম

ডিজিটাল মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলোর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষ তাঁদের দৈনন্দিন যোগাযোগে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন। টেক্সট, ছবি ও ভিডিও মেসেজ আদানপ্রদান ছাড়াও অডিও ও ভিডিও কলে কথা বলার সুযোগ আছে তাৎক্ষণিক বার্তা আদানপ্রদানের এই প্ল্যাটফর্মটিতে। 

প্রায়শই দেখা যায়, অ্যাপটিতে ছবি ও ভিডিও ফাইল শেয়ার করার কারণে ডিভাইসের স্টোরেজের একটা বড় অংশই দখল করে নেয় হোয়াটসঅ্যাপে পাঠানো বড় আকারের ফাইলগুলো। তবে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কিন্তু আছে। 

হোয়াটসঅ্যাপে শেয়ার করা ফাইলগুলোর মধ্যে জরুরী নয় এমন ফাইলগুলো ডিলিট করার মাধ্যমে খুব সহজেই খালি করা যেতে পারে স্টোরেজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে খালি করা যায় হোয়াটসঅ্যাপ স্টোরেজ।

হোয়াটসঅ্যাপে ফাইল ডিলিটের মাধ্যমে স্টোরেজ খালি করার উপায়
স্টোরেজ খালি করার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে প্রথমে স্ক্রিনের ওপরে ডান দিকে কোনায় থাকা থ্রি ডটসে (⋮) ট্যাপ করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এবারে স্ক্রিনে নিচের দিকে ‘স্টোরেজ এন্ড ডেটা’ অপশনটিতে ট্যাপ করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে যেতে হবে। 

‘ম্যানেজ স্টোরেজ’ সেকশনে গেলেই দেখা যাবে ডিভাইসের কতটা জায়গা দখল করে আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করা ফাইলসমূহ। পাশাপাশি এও দেখা যাবে, অন্যান্য অ্যাপগুলো কতটা জায়গা নিয়ে আছে এবং কতটা স্টোরেজ এখনও অব্যবহৃত আছে।

‘ম্যানেজ স্টোরেজ’ সেকশনের মধ্যেই আছে ‘রিভিউ এন্ড ডিলিট আইটেমস’ নামের একটি সাব-সেকশন, যেখানে দেখা যাবে ফরওয়ার্ড হয়ে আসা বিভিন্ন মেসেজ এবং ৫এমবি’র চেয়েও বড় সাইজের ফাইলগুলো। এবারে এগুলো থেকে প্রয়োজন নেই এমন মেসেজ ও বড় আকারের ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলেই খালি হয়ে যাবে ডিভাইসের স্টোরেজ।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড হয়ে আসা মেসেজসমূহের একটি বড় অংশই দেখা যায় আমাদের জন্য অপ্রয়োজনীয়, বা এগুলোর প্রয়োজনীয়তা কয়েক দিনের মধ্যেই ফুরিয়ে। তাই এমন মেসেজগুলোকে আমরা কিছুদিন পর পর ডিলিট করে দিতে পারি। এভাবে করে ডিভাইসের স্টোরেজও ফাঁকা থাকবে।

হোয়াইটসঅ্যাপে স্টোরেজ ফাঁকা রাখার আরেকটি কার্যকর উপায় হচ্ছে মেসেজ ডিজঅ্যাপিয়ার অপশনটি ব্যবহার করা। এর মাধ্যমে নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ চ্যাটে আসা মেসেজসমূহ (টেক্সট, ইমেজ, অডিও ও ভিডিও) একটি নির্দিস্ট সময় পর পর ডিজঅ্যাপিয়ার বা অদৃশ্য হতে থাকবে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর এগুলো ডিলিট হয়ে যাবে।

আরও পড়ুন: 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু নতুন প্রযুক্তিই নয়। ধীরে ধীরে এটি বদলে দিচ্ছে পুরো ইন্টারনেটের চেহারা। তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন কেনাকাটা, সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের প্রভাব।...
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। ‘লুসে’ নামের এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি...
মিশরের হুরগাদা থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ইজিজেটের একটি ফ্লাইটকে মাঝ আকাশ থেকে জরুরি ভিত্তিতে ইতালির রোমে অবতরণ করতে হয়েছে। এক যাত্রীর লাগেজে থাকা পাওয়ার ব্যাংক নিয়ে নিরাপত্তা...
ঈদুল আজহা মানেই কোরবানি। তবে এর পাশাপাশি এখন সমানভাবে গুরুত্ব পাচ্ছে ঈদের পোশাক ও ফ্যাশন প্রস্তুতি। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ঈদ ফ্যাশনের ধারা। আর এই পরিবর্তনের নেতৃত্বে উঠে এসেছেন দেশের টিকটক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর