সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করল নেদারল্যান্ডস

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:২১ এএম

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে জোড়া গোল করেন কডি গাকপো ও ব্রায়ান ব্রবি। ম্যাচের শুরু থেকে সুইডিশদের চাপে রাখে নেদারল্যান্ডস। ১৭ মিনিটের মধ্যে ব্রায়ান ব্রবির জোড়া গোল। 

বিরতির পরও ডাচদের দাপট। এবার ৭ মিনিটের মধ্যে জোড়া গোল করেন কডি গাকপো। লিভারপুল তারকার শেষ গোলটি এবারের বিশ্বকাপে শততম গোল। ৩৩তম ম্যাচে এসে শততম গোলের দেখা মিললো। ১৯৫৮ বিশ্বকাপের পর দ্রুততম একশ গোল হলো এই বিশ্বকাপে। 

৫৯ মিনিটে একটি গোল শোধ দেয় সুইডেন। তবে শেষে সামারভিলের গোলে, বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে ডাচরা। নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে কোমানের দল।

ডেনিজ উনদাভের জোড়া গোলে, আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। এই জয়ে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত জার্মানদের।
কথায় আছে, বাঘ এক পা পিছিয়ে যায় থাবা মারার আগে। ব্রাজিলও যেন ঠিক সেটাই করেছে। মরক্কোর বিপক্ষে ড্র, চারদিকে সমালোচনা, মাঠজুড়ে অগোছালো ফুটবল। বিশ্বকাপের শুরুটা মোটেও ব্রাজিলসুলভ ছিল না। কিন্তু বড়...
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর চারপাশে ওঠে সমালোচনার ঝড়। আলোচনা হতে থাকে ব্রাজিলের দুর্দশা নিয়ে। দলে ন্যাচারাল স্ট্রাইকার নেই, মিডফিল্ডের অবস্থাও যাচ্ছেতাই। এই ছন্নছাড়া...
অবশেষে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে এসে প্রথম ম্যাচেই মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল সেলেসাওরা। কিন্তু আজ শনিবার (২০ জুন) সকালে...
সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ ও রাজনৈতিক পরিবর্তনকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন বিজেপি সরকারের সাফল্য তুলে ধরলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
দেশে বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। বেশি বৃষ্টি হচ্ছে বর্ষা মৌসুম শুরুর আগে ও পরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত চার বছর ধরেই প্রকৃতির এই অনিয়ম চলছে। ফলে, পিছিয়ে যাচ্ছে বর্ষাকাল, বাড়ছে তাপ। কৃষি...
লোডিং...

এলাকার খবর