অধিনায়কত্বের চাপই তবে কাল হলো?

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:২৯ এএম

অধিনায়কত্বের চাপ বলে তাহলে আসলেই কিছু একটা আছে!

কুশল মেন্ডিসকেই দেখুন। দাসুন শানাকা যখন দলের অধিনায়ক ছিলেন, তখন কী দুর্দান্ত অথরিটি নিয়ে, দাপট দেখিয়ে লঙ্কান অর্ডারের চাপ সামলাচ্ছিলেন। পিচ যেমন হোক না কেন, প্রতিপক্ষ যে-ই থাকুক না কেন - হেসেছে কুশলের ব্যাট। প্রথম দুই ম্যাচে একটা সেঞ্চুরিসহ তুলেছিলেন ১৯৮ রান। স্ট্রাইক রেট? ১৬৬.৩৮। 

এরপরই শানাকার চোট। সে চোট এমনই, বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার। দলের বাজে অবস্থায় নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিলেন কুশল মেন্ডিস। আগেই ব্যাটিংয়ের সঙ্গে কিপিং করছিলেন, এবার জুটল নেতৃত্বের চাপও। ব্যস, সেই দাপুটে মেন্ডিস যেন হারিয়েই গেলেন!

পরের পাঁচ ম্যাচে সাকল্যে তুলেছেন ৭০ রান। এর মধ্যে গতকালের ম্যাচে তো অবস্থা আরও খারাপ। দশ বল ধরে চেষ্টা করতে করতে রানের খাতায় তুলতে পারেননি। ভারতের পেস ব্যাটারির তোপে সতীর্থদের মতো নিজের উইকেটটাও বিলিয়ে দিয়ে এসেছেন। বোল্ড হয়েছেন মোহাম্মদ সিরাজের বলে। স্ট্রাইক রেট? ৭০-এর কম। একই মুদ্রার দুই পিঠ দেখতে বেশিক্ষণ লাগল না কুশল মেন্ডিসের!

অধিনায়কেরই যখন এই হাল, দল ভালো করে কী করে? শ্রীলঙ্কাও গুটিয়ে গেছে ৫৫ রানে। অথচ টসের সময় এই মেন্ডিসের মুখেই শোনা গিয়েছিল আশার কথা। ভারতকে শ্রীলঙ্কা টস জিতেও কেন আগে ব্যাট করতে পাঠিয়েছিল। কুশল মেন্ডিস সে ব্যাখ্যায় শুধু বলেছিলেন, আগে ব্যাট করার চেয়ে পরে ব্যাট করা ভালো। অনুচ্চারিত কারণ হয়তো এটা ছিল যে, ভারত এর আগে নিজেদের ছয় ম্যাচের প্রথম পাঁচটিতেই জিতেছে রান তাড়া করে, আর ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জিতলেও আগে ব্যাট করে রান করেছে ২২৯। শ্রীলঙ্কা হয়তো অল্প রানেই - অন্তত ৩০০-র মধ্যে - ভারতকে আটকে দেওয়ার আশায় ছিল। 

কিন্তু সে আশা পূরণ করার জন্য নিজেদের রানও তো তোলা লাগবে, তাই না? সে কাজে মেন্ডিসই সবার আগে ব্যর্থ!

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
আগে থেকেই অনেকে ধারণা করেছিলেন, সরে যেতে পারেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। অবশেষে আজ তা-ই হলো। লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা ও তার নির্বাহী কমিটির সদস্যরা পদত্যাগ...
এসএলসির নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়ে হয়েছে আজ। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, কমিটির কিছু সদস্য নিজেদের মেয়াদ পূর্ণ করতে চান। কিন্তু সংশ্লিষ্ট সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ...
এতদিন আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ নয় নম্বর পর্যন্ত থাকা দেশগুলোর বিপক্ষে জিতলেই বোনাস পেতেন লঙ্কান ক্রিকেটাররা। কিন্তু এখন আর সেই নিয়ম বলবৎ রাখছে না এসএলসি। নতুন কাঠামো অনুসারে, বোনাস পাওয়া যাবে শুধু...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর