নিউজিল্যান্ডের বিদায় নিশ্চিত

আফগানিস্তান বুঝিয়ে চলেছে কেন তারা ভয়ংকর

আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৫৭ এএম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকের চোখেই ডার্ক হর্স ছিল আফগানিস্তান। তাদের বাজি যে ঠিক দলের পক্ষেই ছিল, সেটা আরও একবার প্রমাণ করল আফগানরা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৯৫ রানে গুটিয়ে দিয়ে ২৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পর ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটের টিকিট নিশ্চিত করল আফগানরা।

এদিকে আফগানিস্তানের জয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের।

আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে বসে কিউইরা। তখনই বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজতে থাকে ২০২১ বিশ্বকাপের ফাইনালিস্টদের। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানরা হারলেই কেবল সুপার এইটের ক্ষীণ আশা বেঁচে থাকত কিউইদের।

কিন্তু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আইসিসির সহযোগী দেশটিকে কোনো সুযোগই দেয়নি রশিদ খানের দল। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল কিউইরা।

আজ টস জিতে অনুমিতভাবে নিউগিনিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রশিদ খান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে রান আউট হয়ে ফেরত যান ওপেনার আসাদ ভালা (৩)। কেবল আসাদই নন, আফগানদের দুর্দান্ত ফিল্ডিংয়ে নিউগিনির আরও তিনজন ব্যাটসম্যান রান আউট হয়েছেন।

এছাড়া ইনিংস জুড়ে আফগান পেসারদের সামনে খাবি খেয়েছেন নিউগিনির ব্যাটসম্যানরা। বিশেষ করে ফজল হক ফারুকি ছিলেন বিধ্বংসী ফর্মে। আগের দুই ম্যাচে ৯ উইকেট নেওয়া পেসার আজও ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। আরেক পেসার নাভিন উল হক ২.৫ ওভারে ৪ রানে ২ উইকেট নিয়েছেন। 

আফগান পেসারদের তোপে ব্যাটিং পাওয়ার প্লেতে ৩০ রানেই ৫ উইকেট হারায় নিউগিনি। সেখান থেকে উইকেটকিপার কিপলিন দরিগার ৩২ বলে ২৭ রানের ইনিংসে ‘সম্মানজনক’ সংগ্রহের দিকে আগায় দলটি। এর সঙ্গে শেষদিকে আলেই নাওয়ের ১৯ বলে ১৩ রানের কল্যাণে ১০০-র কাছাকাছি যায় নিউগিনি।

রান তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ইনিংসের দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন ওপেনার ইব্রাহিম জাদরান। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজও বেশিক্ষণ টিকতে পারেনি। দলকে ২২ রানে রেখে আলেই নাওয়ের বলে বোল্ড হয়েছেন ৭ বলে ১১ রান করে।

এরপর একপ্রান্তে দাঁড়িয়ে যান গুলবদিন নাইব। সাবলীল ব্যাটিংয়ে আফগানিস্তানকে জয়ের পথেই রাখেন ডানহাতি ব্যাটসম্যান। আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৩৫ বলে ৩৩ রান তোলেন নাইব।

দলকে ৫৫ রানে রেখে ওমরজাই আউট হলে বাকি কাজটুকু মোহাম্মদ নবীকে নিয়ে সারেন নাইব। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রানে অপরাজিত ছিলেন নাইব। অন্যদিকে ২৩ বলে ১৬ রান করেছেন নবী।

তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বৈশ্বিক ওই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...
এর আগে চট্টগ্রামের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। তাতে ম্যাচ নেমে আসে...
অধিনায়ক ফিরে গেলে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৪ বলে ৩ চার ২ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
সিটি করপোরেশন নির্বাচন
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ...
ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর দিয়েছেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের এক ফাঁকে মুখোমুখি বৈঠকে বসেন চীনা...
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের...
লোডিং...

এলাকার খবর