ভারতীয় ব্যাটসম্যানের দুর্বলতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না মাঞ্জরেকার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম

শুবমান গিল ভারতের ক্রিকেটের এক বিস্ময় হয়ে উঠছেন। সাধারণত টেস্টে প্রথম ইনিংসে ভালো ব্যাট করেন ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে কন্ডিশন বোলার বান্ধব হয়ে উঠলে ব্যাটসম্যানের পক্ষে রান তোলা কঠিন। 

স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যান প্রথম ইনিংসে ব্যাট করলে তাঁর গড় ৭০ এর কাছাকাছি, আর দ্বিতীয় ইনিংসে তা ৪০-এর নিচে নেমে আসে। এদিক থেকেই শুবমান গিল ব্যাতিক্রম। প্রথম ইনিংস নয়, দ্বিতীয় ইনিংসেই তিনি স্বচ্ছন্দ বেশি।

টেস্টে গিলের গড় মাত্র ৩৭। ভারতের ব্যাটিং লাইনআপ চিন্তা করলে এই গড় মোটেও কাম্য নয়। কিন্তু ২০২০ সালের পর থেকে হিসেব করলে দেখা যাচ্ছে, দ্বিতীয় ইনিংসের গড়ে ভারতের সেরা এখন গিল।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ চেন্নাই টেস্টে যেমন দেখা গেল, প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া গিল দ্বিতীয় ইনিংসে ১১৯ রান করেছেন। সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। 

ইএসপিএন ক্রিকইনফোকে মাঞ্জরেকার বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই কেন হচ্ছে। আমি কোনো ক্রিকেটীয় কারণ খুঁজে পাচ্ছি না।’
টেস্টে প্রথম ইনিংসে গিলের গড় ২৮.৬১। অথচ দ্বিতীয় ইনিংসে সেটা বেড়ে ৫১ হয়ে যাচ্ছে। মজার ব্যাপার শুধু দলের ইনিংস বিবেচনা করে যদি ম্যাচের ইনিংস বিবেচনা করা হয়, তাহলে আরেকটি বিষয় দেখা যায়।

টেস্টের প্রথম ইনিংসে গিলের গড় মাত্র ১৯। দ্বিতীয় ইনিংসে যা ৩৬. আর তৃতীয় ইনিংসে তা ৫৫। আর চতুর্থ ইনিংস, অর্থাৎ, টেস্টের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তাঁর গড় ৪৪। এই পরিসংখ্যান থেকে ধারণা জাগতে পারে যে পিচ যখন তাজা থাকে, তখন পেসবান্ধব কন্ডিশনে সমস্যা হচ্ছে গিলের।

কিন্তু মাঞ্জরেকার এর কোনো ব্যাখ্যা পাচ্ছেন না, ‘ওর টেস্ট ক্যারিয়ার একটু পথ হারিয়েছে। অস্ট্রেলিয়াতে সে দারুণ শুরু করেছিল। একটা ৯০ রানের ইনিংস ছিল। এরপর বেশ কয়েকটি সুযোগ পেয়েছে। ভারতে খুব একটা শক্তিশালী না, এমন দলের বিপক্ষে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি সে, বড় স্কোর করতে পারেনি। এরপর বেশ কয়েকটি বাজে সফর গেছে। দক্ষিণ আফ্রিকা কখনই সহজ ট্যুর না। এরপর ভারতে এসে হায়দরাবাদ টেস্টে খারাপ করেছে।’ 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর