চোটগ্রস্ত কামিন্সকে চ্যাম্পিয়নস ট্রফিতে না পাওয়ার শঙ্কা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া চোটের কারণে যশপ্রীত বুমরাকে আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা, এ প্রশ্ন জেগেছে। অস্ট্রেলিয়ার মাটিতে বলতে গেলে একাই ভারতকে টেনেছেন এই পেসার। তাঁকে ছাড়া ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।

এদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া দলেও বড় ধাক্কা দিতে পারে। সে ধাক্কাটা হয়তো আরও বড়। কারণ, অস্ট্রেলিয়ার শঙ্কা দলের অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম বলছে অ্যাঙ্কেলের ব্যথা থাকায় পরীক্ষা করাতে গিয়েছেন কামিন্স। ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে মোট ১৬৭ ওভার করা কামিন্সকে এমনিতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর পেছনে অবশ্য পারিবারিক কারণও আছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান কামিন্স।

শ্রীলঙ্কায় দুটি টেস্ট ছাড়াও একটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য হলেও সে দলে নেই কামিন্স।

কামিন্সকে ছাড়া বৈশ্বিক কোনো টুর্নামেন্ট খেলার চিন্তা করা বেশ কঠিন এক অস্ট্রেলিয়ার জন্য। ভারতের বিপক্ষেও দুটি টেস্ট জেতায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপেও কামিন্সের নেতৃত্বগুণই অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দিয়েছে।

২০০৯ সালের পর থেকে চ্যাম্পিয়নস ট্রফি জিততে না পারা অস্ট্রেলিয়ার বড় ভরসা কামিন্স। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া আজ নিশ্চিত করেছে কামিন্স অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন। তবে সেটা কতটা তীব্র সেটা নিশ্চিত নয় তারা। বিবৃতিতে যা বলা হয়েছে সেটা অস্ট্রেলিয়ার সমর্থকদের পছন্দ হবে না, ‘(ক্রিকেট অস্ট্রেলিয়া) নিশ্চিত না চোট কতটা তীব্র, কিংবা আগামী ২২ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা। ’

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে এবং স্ক্যানে কী দেখায় সেটা দেখতে হবে। এখনো কিছু কাজ বাকি। যখন সেগুলো পাওয়ার পর আমরা হয়তো আরেকটু তথ্য পাব।’

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর