বিপিএলে সিলেটকে হারাল খুলনা

টিকে থাকার লড়াইয়ে ছিল দুটি দলই, এক দলের ফেরার সুযোগ বলতে গেলে শেষ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

টুর্নামেন্টে ৭ দলের মধ্যে খুলনা টাইগার্স ম্যাচের আগে ৬ পয়েন্ট নিয়ে ছিল তালিকার ৬ নম্বরে, সিলেট স্ট্রাইকার্স (৪ পয়েন্ট) ছিল তলানিতে। রানরেটের হিসাবও এমন ছিল যে, খুব বড় ব্যবধানে না জিতলে আজ শুধু জয় পেলেও পয়েন্ট তালিকার তলানি থেকে ওঠা সম্ভব হতো না সিলেটের। চট্টগ্রামে আজ ম্যাচ শেষে আর রানরেটের হিসাবেই যেতে হলো না!

আগে ব্যাট করে সিলেটের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ঝোড়ো ৭০ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে গেছে খুলনা। এ জয়ে খুলনা উঠে গেল পয়েন্ট তালিকার চার নম্বরে। পাঁচে থাকা রাজশাহীরও পয়েন্ট তাদের সমান ৮, তবে রানরেটে এগিয়ে চারে খুলনা।

আর সিলেট শুধু তলানিতেই যে থেকে গেল এমন নয়, তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষই হয়ে গেছে। গ্রুপ পর্বে আর ম্যাচ বাকি ৩টি, তিনটিতে শুধু নিজেরা জিতলেই হবে না, পাশাপাশি অন্য দলের হারের প্রার্থনাও করতে হবে তাদের।  

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই হেরে যাওয়া সিলেট মাঝে টানা দুই ম্যাচ জিতে ফর্মে ফেরার আভাস দিয়েছিল, কিন্তু আভাস পর্যন্তই। এরপর থেকে আজকের আগ পর্যন্ত তিন ম্যাচেই হেরে যায় তারা। আজ হলো টানা চতুর্থ হার।

আজ অবশ্য আগে ব্যাটিং নিয়ে শুরুটা তাদের বেশ ভালোই হয়েছিল। রনি তালুকদার (০) প্রথম ওভারের শেষ বলে ফিরলেও দ্বিতীয় উইকেট জর্জ মানসি আর জাকির হাসান ৪০ বলে গড়েন ৭৫ রানের জুটি। মানসিই ছিলেন বেশি ভয়ংকর, ২৮ বলে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি ৩২ বলে ৬ চার ৪ ছক্কায় ৫৮ রান করে আউট হলে ভাঙে জুটি।

তবু জাকির হাসান যতক্ষণ ছিলেন, বড় স্কোরের আশা টিকে ছিল সিলেটের। অন্য প্রান্তে যে আর কেউ দাঁড়াতেই পারলেন না! টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞতা বলতে সিপিএলে তিনটি দলে ১৬ ম্যাচ খেলা ২৪ বছর বয়সী অলরাউন্ডার কাদিম আলাইনে আজই প্রথম বিপিএল খেলতে নেমে করেছেন ৯ রান, দশম ওভারে আউট হয়ে গেছেন দলকে ৯১ রানে রেখে। ১৪তম ওভারে জাকের আলী অনিক (8) আউট হলেন দলকে ১২২ রানে রেখে।

এরপরই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে সিলেট। ১৫তম ওভারের পঞ্চম বলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান জাকির হাসানও (৩২ বলে ৪৪)। সিলেটের রান তখন ১২৪। এরপর আর সিলেট বড় স্কোর গড়বে কীভাবে, এক নয়ে নামা সুমন খান (৫ বলে ১২) ছাড়া যে আর কেউ দুই অঙ্কেই যেতে পারলেন না! ২০ ওভারে ১৫২ রান করলেও অলআউট হয়নি, ৯ উইকেট পড়েছে তাদের – এতটুকুই কৃতিত্ব হিসেবে দাবি করতে পারে সিলেট।

জবাবে খুলনার ব্যাটিং অর্ডারে নিজেকে নিয়ে ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা করে চলা মিরাজ এক ম্যাচ বিরতি দিয়ে আজ আবার নেমে গেলেন ওপেনিংয়ে। আজ অবশ্য পরীক্ষা-নিরীক্ষায় দারুণ সফল তিনি। মোহাম্মদ নাঈমকে (১৭ বলে ২০) নিয়ে পাওয়ার প্লে-তেই খুলনাকে এনে দেন ৫৯ রান। সপ্তম ওভারের শেষ বলে নাঈম আউট হয়ে যান দলকে ৬৫ রানে রেখে, আফিফ হোসেনও (৩) বেশিক্ষণ টেকেননি।

তবে এর আগে ২৯ বলেই ফিফটি তুলে নেওয়া মিরাজের অন্য প্রান্তে কোনো থামাথামির যেন লক্ষণই ছিল না! শেষ পর্যন্ত ১৪তম ওভারের চতুর্থ বলে যখন আউট হচ্ছেন, তাঁর নামের পাশে ৫০ বলে ৮ চার ২ ছক্কায় ৭০ রান। খুলনার রান ততক্ষণেই ১০০ পেরিয়ে গেছে (১০৬)।

সেখান থেকে খুলনা সহজ জয়ই পাচ্ছে ভাবা হলেও শেষ পর্যন্ত তাদের ইনিংসের প্রায় শেষ পর্যন্তই যেতে হয়েছে। তার কারণ, মাহিদুল ইসলাম অঙ্কন আজ আর ঝড়টা ভালোভাবে তুলতে পারেননি, ১৮তম ওভারের প্রথম বলে আউট হয়ে গেছেন ১৩ বলে ১৭ রান করে। অন্য প্রান্তে চারে নামা অ্যালেক্স রস তো ওয়ানডে গতিতেও খেলতে পারেননি, শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তাঁর ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২০ রান।

দলকে ১৩২ রানে রেখে অঙ্কন আউট হওয়ার পর মাঠে নামা উইলিয়াম বোশিস্টো শেষ পর্যন্ত ১১ বলে ১৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।      

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তবে সেই সবকিছুকে এখন অতীত করে ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের। ডারউইনে তৃতীয় দিনে শেষে...
কদিন আগে হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব। অনেকেই ধারণা করেছিলেন মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সের ওপর এর প্রভাব পড়বে। তবে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন মেহেদী হাসান মিরাজ।
টাইগারদের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো লিটন দাসকে। আর সহ-অধিনায়কের দায়িত্বে তাওহীদ হৃদয়। টেস্টে নাজমুল শান্তর ডেপুটি হিসেবেই থাকছেন মিরাজ, বিসিবির বোর্ড সভায় এই...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর