সামনে ভাঙাচোরা সিলেট, তাতে ৭ রানে ৫ উইকেট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ পিএম

এবারের বিপিএলে ধুঁকছে সিলেট স্ট্রাইকার্স। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারের পর দলটির অধিনায়ক আরিফুল হক ‘ফিট’ খেলোয়াড়ের সঙ্কট নিয়ে আক্ষেপের সুরে বলেছিলেন, ‘আমাদের এখন ১১ জন খেলোয়াড় জোগাড় করাই কঠিন হয়ে যাচ্ছে। ভাঙাচোরা দল নিয়েই খেলতে হচ্ছে।’

ঢাকা দ্বিতীয় পর্বে আজ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের আগে চোটজর্জর সিলেটের কাজটা আরও কঠিন হয়ে যায় দলটির ইংলিশ পেসার রিস টপলির চোটে পড়ায়। বাধ্য হয়ে তিন বিদেশি নিয়েই খেলতে নামে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ‘ভাঙাচোরা’ দল নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি সিলেট।

৭ রানে ৫ উইকেট পাওয়া ফাহিম আশরাফের সামনে দাপটে ইনিংসের ১১ বল বাকি থাকতে অলআউট দলটি। বরিশালকে ১১৭ রানের লক্ষ্য দিয়েছে সিলেট।

ঢাকার প্রথম পর্বে মিরপুরে ৮টি ম্যাচ হয়েছিল। সে পর্বে প্রত্যেক ম্যাচের প্রথম ইনিংসে গড়ে প্রায় ১৮০ রান তুলেছিল দলগুলো। কিন্তু ঢাকা দ্বিতীয় পর্বের শুরুতে সিলেট সে ধারা ভেঙে দিয়ে গুটিয়ে গেল ১১৬ রানেই।

অবশ্য একটা পর্যায়ে তো মনে হয়েছিল, সিলেট বোধহয় তিন অঙ্কই ছুঁতে পারবে না। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার জর্জ মানসের (৪) বিদায়ের পরের ওভারেই বিদায় দেন জাকির হাসানও (৪)। আরেক ওপেনার রনি তালুকদারও (৯) ড্রেসিং রুমের পথ ধরেন পাওয়ার প্লের শেষ ওভারে ফাহিম আশরাফের বলে। ওই একই ওভারে সিলেটের আরেক বিদেশি কাদিম অ্যালিনকেও (০) আউট করেন পাকিস্তানি পেসার।

উইকেটে টিকে থাকতে সংগ্রাম করা সিলেটের পাওয়ার প্লের ৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩৪ রান। স্কোরবোর্ডে আর ১২ রান যোগ হতেই বিদায় নেন নাহিদুল ইসলামও (৮)। গ্যালারিতে উপস্থিত বরিশাল সমর্থকদের উচ্ছ্বাস তখন চোখে পড়ার মতো।

সিলেটের এমন বিপর্যয়ে এক প্রান্তে ঢাল হয়ে দাঁড়ান পাকিস্তানি ব্যাটসম্যান আহসান ভাট্টি। ওয়ানডে সুলভ ইনিংসে সিলেটের রানের চাকা সচল রাখেন তিনি। আরেক প্রান্তে জাকের আলী আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করার পর বড় শট খেলতে গিয়ে লং অনে মোহাম্মদ নবীর ক্যাচে পরিণত হন। এর আগে অবশ্য মাহমুদউল্লাহর দারুণ এক ক্যাচে বিদায় নিয়েছেন আহমান ভাট্টিও (২৯ বলে ২৮ রান)।

শেষ দিকে আরিফুল হকের ১৩ ও তানজিম সাকিবের ৮ বলে ১৩ রানে তিন অঙ্কের দেখা পায় সিলেট।

সিলেটকে ধসিয়ে দেওয়ার পথে মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ। এছাড়া মোহাম্মদ নবী ও জেমস ফুলার ২টি করে ও রিশাদ হোসেন ১টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর