সিলেটকে ঢাকা থেকে বাড়ির পথ দেখাল বরিশাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

প্লে-অফের পথ আগেই কঠিন হয়ে পড়েছিল সিলেট স্ট্রাইকার্সের। পয়েন্ট তালিকায় সবার নিচে আছে দলটি। সেখান থেকে সেরা চারে উঠে গ্রুপ পর্ব শেষ করতে ঢাকা দ্বিতীয় পর্বে নিজেদের হাতে থাকা সব ম্যাচ জিততে হতো তাদের।

আজ ফরচুন বরিশালের বিপক্ষে হারের পর সে সমীকরণের মারপ্যাচ আরও বেড়েছে। কাগজে-কলমে এখনো হিসেব টিকে থাকলেও বিদায় ঘণ্টা প্রায় বেজেই গেছে আরিফুল হক-তানজিম সাকিবদের।

আজ মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ফাহিম আশরাফের দুর্দানত্ বোলিংয়ে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট। রান তাড়ায় খুব বেশি বেগ পেতে হয়নি বরিশালের। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন ৮১ রানের (৮০ বলে) জুটিতে ইনিংসের ২৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

একই সঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত করল বরিশাল। আজকের জয়ের পর ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তামিম-মুশফিকদের দল। হাতে থাকা তিন ম্যাচের অন্তত একটাতে জিতলেই কোয়ালিফায়ার নিশ্চিত হবে ফ্র্যাঞ্চাইজিটির। অন্যদিকে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা সিলেটের পয়েন্ট ১০ ম্যাচে ৪। খুলনা, রাজশাহী এই দুই দলই যদি নিজেদের বাকি সব ম্যাচ বড় ব্যবধানে হারে এবং ঢাকা একটির বেশি জয় না পায়, তাহলেই শুধু সিলেটের সম্ভাবনা টিকে থাকবে। 

মিরপুরে আজ সিলেটের ইনিংসের পর বরিশালের জয় নিয়ে খুব বেশি অনিশ্চিয়তা ছিল না। ১১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে ২০ রান তোলেন দুই বরিশাল ওপেনার তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। তবে তৃতীয় ওভারে বরিশাল সমর্থকদের উল্লাস সাময়িক থামিয়ে দেন নাহিদুল ইসলাম। সিলেট স্পিনারের দারুণ এক ডেলিভারিতে আরিফুলের হাতে ক্যাচ দেন হৃদয় (৬)। পাওয়ার প্লের শেষ বলে কাভারে আহসান ভাট্টিকে ক্যাচ শিখিয়ে বিদায় নেন ডাভিড মালান (৯)।

পাওয়ার প্লে শেষে বরিশালের স্কোরবোর্ডে ২ উইকেটে ৩৯ রান। সেখান থেকে বর্তমান চ্যাম্পিয়নদের আর কোনো বিপদে পড়তে দেননি তামিম-মুশফিক। দুজনের অবিচ্ছিন্ন ৬০ বলে ৮১ রানের জুটিতে সহজ জয় পেয়ে যায় বরিশার। সে পথে তামিম চলতি বিপিএলে নিজের তৃতীয় ফিফটি (৫১ বলে ৬ চারে ৫২ রান) তুলে নিয়েছেন। আর মুশফিক অপরাজিত ছিলেন ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ রানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের...
লোডিং...

এলাকার খবর