পাকিস্তানের ক্রিকেট নিয়ে শহীদ আফ্রিদি

বারবার অধিনায়ক, কোচ বা খেলোয়াড় বদলায়, বোর্ড কর্মকর্তাদের জবাবদিহি কোথায়?

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম

২৯ বছর পর ঘরের মাঠে আইসিসির কোনো টুর্নামেন্ট, কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে শূন্য হাতেই! গ্রুপ পর্বে নিউজিল্যান্ড আর ভারতের কাছে প্রথম দুই ম্যাচ হেরেই বিদায় নিশ্চিত হয়েছিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। বাংলাদেশের বিপক্ষে নিয়মরক্ষার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ভেসে যায় বৃষ্টিতে। তাতে আট দলের টুর্নামেন্টে সপ্তম হয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে পাকিস্তান।

বৈশ্বিক টুর্নামেন্টে এমন ভরাডুবি আর ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার সেই সমালোচকদের তালিকায় যোগ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সাবেক এ অলরাউন্ডারের মতে, অধিনায়ক, কোচ কিংবা বোর্ডের শীর্ষপদগুলোতে বারবার বদল এলেও সেটা সুফল বয়ে আনেনি। বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে। সেই পরিস্থিতি বোঝাতে গিয়ে আফ্রিদি মন্তব্য করেছেন, পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে আছে।

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতা ভুলতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান দল। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে বাবর ও রিজওয়ানকে রাখেনি পাকিস্তান। পরিবর্তে অধিনায়কের ভার দেওয়া হয়েছে শাদাব খানকে। আর দীর্ঘদিন পর দলে ফিরিয়েই সহ-অধিনায়ক বানানো হয়েছে শাদাব খানকে।

এ নিয়ে প্রশ্ন তুলে আফিদ্রি বলেছেন, ‘কীসের ভিত্তিতে ওকে (শাদাব খান) দলে ফেরানো হলো? ঘরোয়া ক্রিকেটে কী এমন পারফরম্যান্স আছে, যার কারণে ওকে আবার দলে ফেরানো হবে!’

এরপর পাকিস্তান ক্রিকেটের অবস্থা সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে আফ্রিদি বলেছেন, ‘সব সময় আমরা প্রস্তুতি নিয়ে কথা বলি। আর যখন আইসিসি ইভেন্ট আসে, আমরা আবারও ব্যর্থ হই। এরপর আমরা বলি, সার্জারি করা লাগবে। বিষয়টা হচ্ছে, ভুল সব সিদ্ধান্তের জন্য পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে আছে।’

আর এ জন্য বোর্ডকে দায়ী করে সাবেক অধিনায়ক বলেছেন, ‘বোর্ডের সিদ্ধান্ত আর নীতিমালায় কোনো ধারাবাহিকতা নেই। আমরা বারবার অধিনায়ক, কোচ কিংবা কখনো কখনো খেলোয়াড় পরিবর্তন করছি। কিন্তু দিন শেষে বোর্ড কর্মকর্তাদের জবাবদিহি কোথায়?’

আফ্রিদির দাবি, কোনো টুর্নামেন্টে ভরাডুবির পর চলে একে অন্যকে দোষ দেওয়ার খেলা। এ প্রসঙ্গে আফ্রিদি বলেছেন, ‘কোচরা তাদের চাকরি বাঁচাতে খেলোয়াড়দের দোষ দিচ্ছে, আবার ম্যানেজমেন্ট তাদের জায়গা ধরে রাখতে দোষ দিচ্ছে কোচ ও ক্রিকেটারদের ওর। এটা খুবই দুঃখজনক। কোচ ও অধিনায়কের মাথার ওপর সবসময় খড়্গ ঝুলতে থাকলে, আমাদের ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে?’

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর