একই ধরনের অপরাধ করেও ভিন্ন শাস্তি পেলেন তাঁরা

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৫৪ পিএম

আইপিএলের শেষ দিকে এসে শাস্তির মুখে পড়লেন রজত পাতিদার ও প্যাট কামিন্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের দুই অধিনায়ক একই রকমের অপরাধ করলেও দুজনে পেয়েছেন দুরকমের শাস্তি। 

গতকাল হায়দরাবাদ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩১ রান করে। সেই লক্ষ্য তাড়ায় ১৮৯ রানে গুটিয়ে যায় বেঙ্গালুরু। ম্যাচ শেষে আইপিএল কর্তৃপক্ষ দুদলের অধিনায়ককে ধীর গতির বোলিংয়ের জন্য শাস্তি প্রদান করেছে। 

নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় পাতিদার-কামিন্স দুজনেই গুনেছেন আর্থিক জরিমানা। ধীরগতির বোলিংয়ের জন্য বেঙ্গালুরুর অধিনায়ক পাতিদারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হলেও হায়দরাবাদের কামিন্সকে জরিমানা করা হয়েছে ১২ লাখ রুপি। 

একই অপরাধে কেন দু ধরনের শাস্তি পেলেন কামিন্স-পাতিদার? এমন প্রশ্নের ব্যাখ্যা অবশ্য আইপিএল কর্তৃপক্ষের বিবৃতিতেই বলা আছে। মূলত বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার গতকাল ধীর গতির বোলিং করার শাস্তি পেয়েছেন দ্বিতীয়বারের মতো। এই কারণে তাঁর আর্থিক জরিমানার পরিমাণ ২৪ লাখ রুপি। গতকাল পাতিদার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেললেও শাস্তি এড়াতে পারেননি।  

অপরদিকে কামিন্স ধীরগতির বোলিংয়ের অপরাধে দোষী হয়েছেন এই প্রথমবার। সেজন্য আইপিএলের ২.২২ ধারা অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে কামিন্সকে। 

বেঙ্গালুরুর শুধু পাতিদারকেই জরিমানা করা হয়নি। দলের বাকি সদস্যদের ৬ লাখ রুপি বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

গতকালকের ম্যাচ হারলেও প্লে অফের শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে এখনও টিকে আছে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে বেঙ্গালুরু।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর