৮ পরিচালকের চিঠিতে অভিযোগ

পরিচালকদের পাত্তা না দিয়ে হাথুরুকে সরিয়ে দেন ফারুক

আপডেট : ২৯ মে ২০২৫, ০৮:১৬ পিএম

বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে নাটক চলছিল গতকাল থেকে। সংবাদমাধ্যমে আসে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে গতকাল ফারুক আহমেদের বৈঠক হয়েছে, সেখানে উপদেষ্টা ফারুক আহমেদকে জানিয়েছেন, তাঁরা বিসিবি সভাপতির পদে পরিবর্তন দেখতে চান। ফারুক আহমেদ আজ আবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি পদত্যাগের ব্যাপারে এখনো ভাবেননি।

এর মধ্যে আজ নাটকে আরেক প্রস্থ যোগ হলো। ফারুক আহমেদের বাইরে বিসিবির পরিচালনা পর্ষদের ৯ সদস্যের মধ্যে সাবেক অধিনায়ক আকরাম খান ছাড়া বাকি ৮ পরিচালক সম্মিলিতভাবে স্বাক্ষর করে এক চিঠি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে।

সেখানে ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিসিবি সভাপতির আচরণকে ‘স্বৈরাচারি’ বলেও অভিহিত করেছেন ৮ পরিচালক। বিসিবি সভাপতির চেয়ারে বসার পর ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতার উদাহরণ হিসেবে তাঁরা তুলে এনেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা। পরিচালকদের অভিযোগ, ফারুক আহমেদ অন্য পরিচালকদের সঙ্গে কোনো আলোচনা না করেই হাথুরুকে অপসারণ করেছেন!

নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী – এই আট পরিচালক সই করেছেন চিঠিতে। শুধু আকরাম খানের সই নেই। প্রসঙ্গত, আকরাম খান সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদের ভায়রা ভাই।

চিঠিতে ফারুক আহমেদ বিসিবির পরিচালকেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিসিবির বিভিন্ন কমিটি কাগজে-কলমে স্বাধীনভাবে চলার কথা থাকলেও ফারুক আহমেদ সেখানে অযাচিতভাবে হস্তক্ষেপ করেন – এমন অনেক অভিযোগ করে এর উদাহরণ হিসেবে পরিচালকেরা টেনে এনেছেন হাথুরুসিংহেকে ছাঁটাই করার প্রক্রিয়ার কথা। পরিচালকেরা হাথুরুকে ছাঁটাই করার কথা বিসিবির প্রেস রিলিজ দেখে জানতে পেরেছেন বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে।

চিঠিতে আট পরিচালক লিখেছেন, ‘… উদাহরন স্বরুপ বিসিবি সভাপতি হিসেবে দ্বায়িত্ব গ্রহন করে জনাব ফারুক আহমেদ তার একক সিদ্ধান্তে ও পরিচালনা পর্ষদের সাথে কোনরুপ আলাপ আলোচনা না করেই জাতীয় ক্রিকেট দলের তৎকালীন কোচ চন্ডিকা হাতুরুসিংহেকে অপসারণ করেন। যাহা আমরা অন্যান্য পরিচালকগন পরবর্তীতে বোর্ড সভাপতির প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারি।’

কোচ ছাঁটাইয়ের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়ার বিধান থাকলেও কোনো নিয়মকানুনের তোয়াক্কাই সভাপতি করেননি – এমন অভিযোগ করে চিঠিতে এরপর লেখা, ‘জাতীয় ক্রিকেট দলের কোচ পরিবর্তনের মতো গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের পূর্বে বিসিবির সংবিধান এর অনুচ্ছেদ ১৪ (ব) মোতাবেক পরিচালনা পর্ষদের অনুমোদন নেয়ার বিধান থাকলেও ফারুক আহমেদ সেই নিয়মের তোয়াক্কা না করেই জাতীয় দলের প্রধান কোচকে অপসারন করেন। এছাড়া বিকল্প অনুসন্ধান না করেই বিসিবির চুক্তিভুক্ত বিভিন্ন স্পেসালাইজড কোচকে আমাদের মতামত বা সুপারিশ না নিয়েই সম্পূর্ন একক সিদ্ধান্তে অপসারন করেন যাহা বিসিবির সংবিধানের পরিপন্থী এবং সভাপতির ক্ষমতার অপব্যবহারের নামান্তর।’

প্রসঙ্গত, গত অক্টোবরে হাথুরুসিংহেকে সরিয়ে বাংলাদেশের ছেলেদের জাতীয় দলের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়ে আসার পুরো প্রক্রিয়াই ছিল বিতর্কিত। বোর্ডের বাইরে থাকার সময়েই হাথুরুসিংহেকে নিয়ে বিভিন্ন সময়ে অসন্তুষ্টির কথা জানানো ফারুক আহমেদ গত আগস্টে বিসিবির সভাপতি হওয়ার পরই বলেছিলেন, কোচের পদে পরিবর্তন আনবেন তিনি। কিন্তু সে পরিবর্তনের প্রক্রিয়াটা নিয়ে সে সময়েই প্রশ্ন উঠেছে অনেক। গত মাসে হাথুরুসিংহে নিজেও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টসে সবিস্তার আলাপে অভিযোগ করেছেন, তাঁকে ছাঁটাই করার পুরো ব্যাপারটাই ছিল ফারুক আহমেদের আগে থেকেই ঠিক করে রাখা সিদ্ধান্ত।    

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর