পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, বাবর-রিজওয়ানদের বিপক্ষে সিরিজ খেলবে না আফগানিস্তান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এএম

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার সংঘাতে যুদ্ধ বিরতি চলাকালেই আফগানিস্তানের সীমান্তে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির পাকতিকা প্রদেশের উরগুন জেলায় সীমান্তের ওপর থেকে হওয়া হামলায় স্থানীয় তিন ক্রিকেটারসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ জন। 

সরাসরি পাকিস্তানের নাম না নিলেও ক্রিকেটারদের ওপর ভয়াবহ এ হামলার দায় পাকিস্তানকেই দিচ্ছে আফগানিস্তান। অবশ্য ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানই এ বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

নির্ধারিত সূচি অনুযায়ী, নভেম্বরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল আফগানিস্তানের। সেখানে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল রাশিদ খানদের। কিন্তু সন্ত্রাসী হামলায় স্থানীয় ক্রিকেটারদের মৃত্যুর ঘটনায় ওই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এক বিবৃতিতে এসিবি উল্লেখ করেছে, ‘এই মর্মান্তিক হামলার প্রতিক্রিয়ায় এবং নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসাবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।’

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতরা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। সেই ম্যাচ খেলে ফেরার পথে হামলার শিকার হন তারা।

তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করে আফগান জাতীয় দলের ক্রিকেটার ফজল হক ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নিরপরাধ বেসামরিক ও আমাদের ক্রিকেটারদের ওপর নিপীড়কদের এই নৃশংস হত্যাযজ্ঞ একটি জঘন্য ও ক্ষমার অযোগ্য অপরাধ।’

ক্রিকবাজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক নানা ঘটনাবলিতে দুই দেশের সম্পর্কের যে অবনতি ঘটছে, তাতে ভবিষ্যতে আইসিসির টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে আফগানিস্তানের ক্রিকেটাররা হাত মেলাবেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

উল্লেখ্য, নভেম্বরের সিরিজটি হতো আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় ত্রিদেশীয় সিরিজ। এর আগে আগস্টে এশিয়া কাপ শুরুর আগে একটি সিরিজ খেলেছিল।

পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
লিটন দাসের সেঞ্চুরিতে সিলেট টেস্টে লড়াকু অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সিলেটে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হওয়ার পর প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা...
এমন সময় আইসিসি থেকে বড় ধরনের শাস্তি পেয়েছে পাকিস্তান। মিরপুর টেস্টে স্লো ওভার রেটের কারণে দলটিকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের ৮ পয়েন্ট...
অনুমিতভাবে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ব্যাটসম্যানদের...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর