বিপিএলে স্থগিত হওয়া দুই ম্যাচের নতুন সূচি জানাল বিসিবি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বিপিএলের দুই ম্যাচ স্থগিত করা হয়। সকালে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে কয়েক ঘণ্টা না পেরোতেই এবার নতুন সূচি জানা গেল। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, স্থগিত হওয়া দুই ম্যাচ আগামীকাল মাঠে গড়াবে। 

আজ হঠাৎ বিপিএলের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণা আসায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। একপর্যায়ে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে।

তবে এবার আশাহত সমর্থকদের জন্য নতুন সূচি জানিয়ে দিয়েছে বিসিবি। আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং দ্বিতীয়টি হবে রাত ৭টা ৪৫ মিনিটে। আজকের ম্যাচের জন্য যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই আগামীকাল তারা খেলা দেখতে পারবেন।

আজকের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর ১টায়। যেখানে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। আগামীকাল এই ম্যাচটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। 

এদিকে আজ সন্ধ্যায় ৬টায় মাঠে নামার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এই ম্যাচটি নতুন সূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল বিপিএলের কোনো খেলা ছিল না। তবে নতুন সূচিতে আগামীকাল দুই ম্যাচ থাকায় টানা তিন দিনেই দুইটি করে ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা।

এর আগে এক বিবৃতিতে সকালে বিসিবি উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। স্থগিত ম্যাচের সূচি ও ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানায় বিসিবি।

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে ফেরার পথে...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর