দুইয়ে দুই হয়ে গেল বাংলাদেশের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দল যেন রীতিমতো উড়ছে। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারানোর পর আজ পাপুয়া নিউনিগির বিপক্ষেও ৩০ রানের জয় তুলে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এর আগে গত রোববার কাঠমান্ডুর মুলপানিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৫৮ রান তুলেছিল বাংলাদেশ। পরে নাহিদা-রিতু-রাবেয়াদের দুর্দান্ত বোলিংয়ে যুক্তরাষ্ট্র আটকে যায় ১৩৭ রানে। তাতে ২১ রানের জয়ে বাছাইপর্বে শুভ সূচনা পায় বাংলাদেশ।

আজ মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স বদলায়নি। বরং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের চেয়ে কীর্তিপুরে আজ নিউনিগির বিপক্ষে আরও ১০ রান বেশি তুলেছেন স্বর্ণা-দিলারা-সোবহানা মোস্তারিরা। তাতে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি নিউগিনি।

ৱআগে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচের মতো আজও বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইরিয়া ফেরদৌস। দুজনের উদ্বোধনী জুটিতে ৫ ওভারেই ৪৯ রান পায় বাংলাদেশ।

পঞ্চম ওভারের শেষ বিদায় নেন ১১ বলে ১৭ রান করা জুরাইরিয়া। আরেক ওপেনার দিলারা যখন আউট হলেন, তখন দলের রান ৬৭। এর মধ্যে দিলারার নামের পাশে ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রান।

আগের ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৩৯ বলে ৬৩ রানে করা শারমিন আক্তার সুপ্তা আজ কিছুটা দেখে শুনে খেলেছেন। আজ তিনে নেমে ৩৪ বলে ২৮ রান করেছেন সুপ্তা। ইনিংসের ১৬তম ওভারে দলকে ২৮ রানে রেখে বিদায় নিয়েছেন ৩০ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান।

মাঝে নিগার সুলতানা জ্যোতি উইকেটে গিয়েই ফেরত এসেছেন। আগের ম্যাচে ২ রানে আউট হওয়া বাংলাদেশ অধিনায়ক আজও (৬ রান) নিজেকে মেলে ধরতে পারেননি। তবে মিডল অর্ডারে অধিনায়কের রানখরার প্রভাব বুঝতে দেননি সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তাররা। শেষদিকে নিউগিনি বোলারদের ওপর রীতিমতো ঝড় তোলেন দুজন। তাতে বাংলাদেশও এগিয়ে যায় বড় সংগ্রহের দিকে।

এরমধ্যে স্বর্ণা ১৪ বলে ১ চার ৪ ছক্কায় ৩৭ রানের ক্যামিও দিয়ে আউট হলেও সোবহানা ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। তাতে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায়।

রান তাড়ায় নেমে নিউনিগির শুরটাও হয়েছিল ঝড়ো। ৩ ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলেছিল দলটি। তবে চতুর্থ ওভারের  প্রথম বলে কর্নিও ওয়ালাকে এলবিডাব্লিউ আউট করে নিউনিগির লাগাম টানার চেষ্টা করেন রিতু মনি।

পরের ওভারের প্রথম বলে নিউগিনির আরেক ওপেনার হোলান দোরিগাকে ফিরিয়ে বাংলাদেশকে আরেকদফা উইকেট উদযাপনের উপলক্ষ্য এনে দেন রাবেয়া খান।

তবে তৃতীয় উইকেট জুটিতে ৬৪ রান তুলে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান ব্রেন্দা তাও ও সিবোনা জিমি। ইনিংসের ১৪তম ওভারে তাওকে ফিরিয়ে গলার কাঁটা দূর করেন সোবহানা মোস্তারি। ৯৮ থেকে ১০৬- এই ৮ রানের মধ্যে নিউগিনির ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।

১৫ ওভার শেষে নিউগিনির স্কোরবোর্ডে ছিল ৫ উইকেটে ১০৭ রান। সেখান থেকে শেষ পর্যন্ত ধুঁকে ধুকে ৯ উইকেটে ১৩৮ রানে পৌঁছাতে পারে দলটি।

বাংলাদেশের হয়ে আজ বোলিং করেছেন সাতজন। এর মধ্যে ৬ জনই একটি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, নেপালে চলমান বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে নিগার সুলতানাদের সঙ্গী হিসেবে আছে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি ও নামিবিয়া।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে দুটি গ্রুপ থেকে সেরা তিনটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখানের সেরা চার দল সুযোগ পাবে আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপের মূল পর্বে। ৮টি দল অবশ্য আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এসময় সময় হঠাৎ করেই এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে মেজাজ হারিয়ে তাঁকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে...
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর