তামিমদের কমিটি ‘অবৈধ’, আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের ওপর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, সেটিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যবিলুপ্ত পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রতিবেদনটিকে ‘ত্রুটিপূর্ণ’ ও ‘আইনগতভাবে অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন আমিনুল ইসলাম বুলবুল, পাশাপাশি তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলেছেন। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপও চেয়েছেন বুলবুল।

প্রসঙ্গত, বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আজ বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। একই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি।

এনএসসি বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরপরই আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তাঁর দাবি, এনএসসির ৫ এপ্রিল প্রকাশিত তদন্ত প্রতিবেদনের কোনো আইনগত ভিত্তি নেই। ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় হয়েছে বলেও তিনি জানান। আরও জানান, সেই নির্বাচনের আগে ১৫টি ক্লাব ও তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে ওঠা আপত্তি ২৪ ও ২৫ সেপ্টেম্বর আধা-বিচারিক শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

এনএসসির তদন্তকে এখতিয়ারবহির্ভূত উল্লেখ করে আমিনুল বলেন, আইসিসির নীতিমালা অনুযায়ী সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপমুক্ত থাকতে হয়। তাঁর অভিযোগ, এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।

নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠনকে তিনি ‘সাংবিধানিক অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দেন। তাঁর ভাষায়, এই কমিটির কোনো বৈধতা নেই এবং তাঁরা এই কমিটির কর্তৃত্ব স্বীকার করেন না।

বিবৃতিতে আমিনুল সতর্ক করেন, এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এতে বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ জানান তিনি। হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত নিজেকেই ‘বিসিবির একমাত্র বৈধ সভাপতি’ বলে দাবি করেন আমিনুল ইসলাম বুলবুল।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর