অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়তে হবে: জুবাইদা রহমান

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

আজ রোববার রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচি’ সেমিনারে এ কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু, হাম, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো মারাত্মক রোগগুলো জটিল আকার ধারণ করার আগেই প্রাথমিক স্ক্রিনিং ও সচেতনতার মাধ্যমে শনাক্ত করতে হবে। বিশেষ করে প্রসূতি নারী ও নবজাতকদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা এবং প্রাথমিক কেন্দ্র থেকে বিশেষজ্ঞ হাসপাতাল পর্যন্ত একটি সুসংহত রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চিকিৎসক, গবেষক, ফার্মাসিউটিক্যালস ও নীতি নির্ধারকদের মধ্যে সঠিক সমন্বয় এবং সুশাসন বজায় রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনিয়মের সংবাদ প্রচারের পর রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় অনিয়মের সত্যতা পেলে ২৪ ঘণ্টার মধ্যেই...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্জ্য থেকে এইডস, হেপাটাইটিসের মতো অতি সংক্রমণ ক্ষমতার জীবাণু ছড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসায় ব্যবহৃত সুঁই-গজ-তুলাসহ বর্জ্য ব্যবস্থাপনায় উদাসীন কর্তৃপক্ষ।...
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
বিরোধীদল থেকে সংসদে জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নানা প্রস্তাব দিলেও, তা সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবেদনটি জমা দেন রুনির ভাই নওশের...
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর