সাউথগেটের বিদায়ের পর নতুন কোচের জন্য দরজা খুলল ইংল্যান্ড

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:২২ পিএম

ইংল্যান্ডকে তিন বছরের মধ্যে দুটো ইউরোর ফাইনালে তুলেছেন গ্যারেথ সাউথগেট। দুই বিশ্বকাপেও নকআউট পর্বে খেলেছে ইংল্যান্ড। কোনো শিরোপা না জিতলেও এই ইংলিশ ম্যানেজারকে অনেকেই সফল বলতে আগ্রহী। তাই স্পেনের কাছে ইউরোর ফাইনালে হেরে যাওয়ার পরও তাঁর চাকরি নিয়ে খুব একটা শঙ্কা জাগেনি।

তবে সাউথগেট আর জায়গা ধরে রাখতে চাননি। আজ ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আট বছর ধরে দায়িত্বে থাকা কোচের বিদায়ের পর নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। আগামী সেপ্টেম্বরের আগে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই, তবু দরকার হলে ‘অন্তর্বর্তী’ কোচের ব্যবস্থা রেখেছে তারা।

একমাত্র কোচ হিসেবে ইংল্যান্ড দলকে দুটি ফাইনালে তুলেছেন সাউথগেট। তাঁর অধীনেই প্রথমবারের মতো ভিন্ন দেশে আয়োজিত কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। কিন্তু টানা দুবার ইউরোর ফাইনাল থেকে হারের পর আর থাকতে চাননি ৫৩ বছর বয়সী।

শূন্যস্থান পূরণে এরই মধ্যে কয়েকজনের নাম নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নিউক্যাসলের এডি হাও, চেলসির সাবেক কোচ গ্রাহাম পটার, আরও দুই সাবেক চেলসি কোচ মরিসিও পচেত্তিনো ও টমাস টুখেলেরও নাম শোনা গেছে। এঁদের সঙ্গে নাম এসেছে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ লি কার্সলির নামও। কার্সলির অধীনে গত বছর অনূর্ধ্ব-২১ ইউরো জিতেছে ইংল্যান্ড।

১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর থেকে পরের ২৫টি টুর্নামেন্টে ইংল্যান্ড মাত্র সাতটি নকআউট ম্যাচ জিতেছে। আর সাউথগেটের অধীনে চার টুর্নামেন্টে নয়টি নকআউট ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে এমন পরিসংখ্যানও ইংল্যান্ডের ট্রফি ক্যাবিনেটে কোনো প্রভাব ফেলেনি। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য হিসেবে ১৯৬৬ বিশ্বকাপের স্মৃতিচারণ করেই কাটাতে হচ্ছে ইংল্যান্ডকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের দাবি
সবাই যখন শিরোপা নির্ধারণী ম্যাচের অপেক্ষায়, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এখনো পড়ে আছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে। দ্য টেলিগ্রাফ তো আরও এককাঠি সরেস। ওই সেমিফাইনালে আর্জেন্টিনা কোন কৌশল অবলম্বন...
 রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে, টানা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় পায় আকাশি-নীলরা। দুটি গোলেই অ্যাসিস্ট...
দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও সাক্ষাৎ হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাত ১টায় টুর্নামেন্টের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার...
বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ। ২০০২ সালের পর প্রথমবার মুখোমুখি দুই হেভিওয়েট দল। কখনো সেমিতে না হারা আকাশী-নীলদের টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্য। অন্যদিকে, ১৯৬৬ সালের পর...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর