বর্তমান কোচ থাকলে জাতীয় দলে খেলবেন না তিনি

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০২:৫৮ পিএম

স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের গোলপোস্ট সামলানোর দায়িত্বটা থিবো কোর্তোয়ার কাঁধেই। সর্বশেষ মৌসুমে হাঁটুর চোটে অনেকটা সময় বাইরে থাকলেও ঠিকই ফিরেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। মাদ্রিদও জিতে নিয়েছে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

চোট কাটিয়ে ফেরার পরেও বেলজিয়ামের সর্বশেষ ইউরো দলে ছিলেন না ৩২ বছর বয়সী এ গোলকিপার। মূলত গত বছর দলটির কোচ ডমেনিকো তেদেস্কোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বেলজিয়াম দল থেকে বাদ পড়েন কোর্তোয়া। এবার মাদ্রিদ গোলকিপার জানিয়েছেন, তেদেস্কোর অধীনে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন কোর্তোয়া।

ইনস্টাগ্রাম পোস্টে কোর্তোয়া লিখেছেন, ‘জাতীয় দলের জার্সি পরার সম্মানটা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সেটা ১০০ বারের বেশি পরতে পারব, তা আমার দূরতম কল্পনায়ও ছিল না। দুর্ভাগ্যজনকভাবে কোচের সঙ্গে কিছু ঘটনা এবং সেসবের প্রতিফলন দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি তার অধীনে বেলজিয়াম জাতীয় দলে ফিরব না। এ বিষয়ে আমি নিজের দিক থেকে দায়দায়িত্ব নিচ্ছি। যদিও তার ওপর আমার আস্থার অভাব ও আন্তরিকতা বজায় রাখার পথে কোনো অসুবিধা তৈরি করবে না।’

কোর্তোয়ার এ সিদ্ধান্ত মেনে নিয়েছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ), পাশাপাশি তাঁর এমন সিদ্ধান্তের যৌক্তিকতাও আরবিএফএ মেনে নিয়েছে বলে জানিয়েছেন কোর্তোয়া। মাদ্রিদ গোলকিপার আরও লিখেছেন, ‘কিছু সমর্থককে হতাশ করার জন্য আমি অনুতপ্ত। কিন্তু বেলজিয়ামের জন্য এটাই সেরা সিদ্ধান্ত বলে মনে করি। এতে একটি বিতর্কের অবসান হয় এবং দলও নিজেদের লক্ষ্যে মনোযোগী হতে পারে। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

সর্বশেষ ইউরোতে কোর্তোয়ার জায়গায় বেলজিয়ামের গোলকিপার সামলান কোয়েন কাস্তেলস। অবশ্য বেলজিয়াম খুব বেশিদূর যেতে পারেনি। ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলোতেই বিদায় নিয়েছে তেদেস্কোর দল।

এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটির চলতি বছরের হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড মূল্যের তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ৫০ ক্লাবের সম্মিলিত...
তা রদ্রিকে পেতে বার্সার কত খরচ হলো? ইএসপিএন জানিয়েছে, রদ্রিকে প্রাথমিকভাবে বার্সার খরচ হয়েছে ৬ কোটি ইউরো। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৮৪৭ কোটি টাকা। তবে এখানেই শেষ নয়। বার্সায় রদ্রির পারফরম্যান্স...
অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর