স্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়া ব্রাজিল তারকার জেলেই আছে ডেটিংয়ের সুযোগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ পিএম

সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনিওর দিন এখন কাটছে জেলে। সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ম্যানচেস্টার সিটি হয়ে ইতালিতে এসি মিলানে থিতু হয়েছিলেন। ২০১৩ সালে সেখানেই এক সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নাম ওঠে তার।

মামলার হাত থেকে বাঁচতে ইতালি থেকে নিজ দেশে ফিরে যান রবিনিও। তবে আইনি প্রক্রিয়ায় পরিবর্তন এনে ব্রাজিলেই এখন শাস্তি ভোগ করতে হচ্ছে তাঁকে। ২০২২ সালে ৯ বছরের সাজা পাওয়া রবিনিওর জেলজীবন নিয়ে এক প্রতিবেদন ছাপিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাতে স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, নববর্ষ উপলক্ষ্যে স্ত্রী ভিভিয়ান দেখা করতে চেয়েছিলেন রবিনিওর সাথে। কিন্তু কারা কর্তৃপক্ষ সে সুযোগ দেয়নি তাঁকে।

এমনিতেও কোনো সাধারণ কারাগারে থাকছেন না রবিনিও। সাবেক সান্তোস তারকাকে হোসে অগাস্তো সেজার সালগাদো তে (ত্রেমেম্বে পেনিটেনটিয়ারি টু) রাখা হয়েছে। ব্রাজিলের সেলিব্রিটি অপরাধীদের এখানে রাখা হয়। ৪৩০ ধারণক্ষমতার এই কারাগারে ৯ থেকে ১৫ বর্গমিটারের সেলে ৬ জনের মতো বন্দী রাখা হয়। 

রবিনিও ছাড়া এই কারাগারে বর্তমানে রাজনীতিবীদ লুইজ এস্তেভাও, ব্রাজিলে শোরগোল ফেলা হত্যাকাণ্ডের আসামি সাংবাদিক আন্তোনিও মার্কোস দাস নেভেস এবং আলড়ন তোলা সব হত্যা, ধর্ষণ ও কিডন্যাপিং মামলার আসামি আছেন।

মজার ব্যাপার এই কারাগারের বন্দিরা একটা অবিশ্বাস্য সুবিধা পান। সাংবাদিক উলিসেস ক্যাম্পবেল এই কারাগার নিয়ে লেখা বইয়ে জানিয়েছেন, এই কারাগারে টিনডারের মতো একটি ডেটিং অ্যাপ আছে। এই কারাগার থেকে পাঁচ কিলোমিটার দূরের আরেক কারাগারের বন্দীদের কাছে ছবি পাঠান এখানকার বন্দিরা। এছাড়া চিঠিও লিখে পাঠানো যায়। সেটা কারারক্ষীরাই জোরে পড়ে শোনান। এই পদ্ধতিতে দুই বিখ্যাত হত্যা মামলার আসামির প্রেমে পড়ার ঘটনার কথা জানা গেছে।

 

এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্বাধীন কমিশন দেখতে পেয়েছে, ম্যান সিটি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল। এসব চুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে আয় বাড়ানো এবং খরচ কম দেখানো...
এদিকে গতকাল আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পুরো দায় রেফারির ওপর চাপিয়েছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ মরিনিও দাবি করেন, ম্যাচে আতলেতিকোর দুটি নিশ্চিত লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি মাদ্রিদ ডার্বির চাপ...
নেইমার অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির পর আনচেলত্তি এখন জাতীয় দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন। ব্রাজিল কোচ কোচ তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। আনচেলত্তির লক্ষ্য একটাই, ২০৩০ বিশ্বকাপের আগেই এমন...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর