হামজার পাশে সামিত, জামালের জায়গা হলো না বাংলাদেশের একাদশে

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

এমন উন্মাদনার জন্য কত বছর ধরেই না অপেক্ষায় ছিল বাংলাদেশের ফুটবল!

একাদশ কেমন হবে, কে খেলবেন, কাকে খেলানো উচিত বা উচিত নয়, কোন ফর্মেশনে খেলা উচিত বাংলাদেশের… কত প্রশ্ন ছিল ফুটবলপ্রেমীদের মনে! পরামর্শের আকারে হোক কিংবা বিশ্লেষণ বা নেহাতই সমালোচনা…যেকোনো আকারেই বাংলাদেশের ফুটবল দল নিয়ে এমন আলোচনা সর্বশেষ হয়তো দেখা গিয়েছিল ২০১৫ সালে বঙ্গবন্ধু কাপে, যখন বাংলাদেশ ফাইনালে উঠেছিল। চট্টগ্রামে সে টুর্নামেন্টেও বাংলাদেশ যত এগিয়েছে, গ্যালারি তত পূর্ণ হয়েছে।

তার চেয়েও বেশি উন্মাদনা এবার দেখা যাচ্ছে হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম, সামিত সোমদের আগমণে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এমন উন্মাদনারই প্রতিফলন হয়ে এসেছে একাদশ, ট্যাকটিকস নিয়ে এত আলোচনা।

তা শেষ পর্যন্ত একাদশ কী দাঁড়াল? ভুটানের বিপক্ষে গত ৪ জুনের প্রীতি ম্যাচের একাদশে তিনটি বদল এনে আজ সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে খেলাতে যাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। ফিটনেসের অভাবে কিছুটা ধুঁকতে থাকা নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া একাদশ থেকে বাদ পড়েছেন। আর ভুটান ম্যাচের দিনেই বাংলাদেশে পা রাখা কানাডাপ্রবাসী মিডফিল্ডার সামিত সোমকে নিয়ে আগ্রহের জানান দেওয়া প্রশ্নগুলোর জবাবও মিলেছে একাদশে – হামজা চৌধুরীর পাশে মিডফিল্ডে থাকছেন সামিত।

বাংলাদেশ মূলত এই ছকেই খেলার সম্ভাবনা বেশি।

ভুটান ম্যাচের একাদশ থেকে রক্ষণে একটাই বদল – রাইটব্যাক তাজউদ্দিনের বদলে একাদশে ঢুকেছেন মূলত সেন্ট্রাল ডিফেন্ডার শাকিল আহাদ তপু। ধারণা করে নেওয়া যায়, সিঙ্গাপুরের দুই উইং থেকে ক্রস এবং সেসব ধরে স্ট্রাইকারদের গোল করে ফেলার প্রবণতা দেখেই ক্রসগুলো আটকাতে কিছুটা ‘ডিফেন্সিভ’ ফুলব্যাক হিসেবে জুনিয়র তপুকে একাদশে রেখেছেন কাবরেরা।

হামজার পাশে কাজেম-সামিতদের আগমণে মাঝমাঠ সাজাতেই বাংলাদেশ কোচ কাবরেরাকে সবচেয়ে মধুর সমস্যায় পড়তে হতো। কাগজে-কলমে দেখে মনে হতে পারে, সে সমস্যার সবচেয়ে যৌক্তিক সমাধানই বের করেছেন কাবরেরা। সিঙ্গাপুরের মাঝমাঠ দারুণ কার্যকরী, তাদের আটকাতে মাঝমাঠে বাড়তি শক্তির দরকার ছিল। হামজার পাশে ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়কে তাই একাদশে রেখেছেন কাবরেরা। তাঁদের সামনে ‘বল প্রগ্রেশন’ ও প্লেমেকিংয়ের জন্য থাকছেন সামিত সোম ও কাজেম শাহ।

কাবরেরার অধীনে সাধারণত ৪-১-২-১-২ ছকেই বাংলাদেশ খেলেছে এতদিন, যেখানে দুই ফরোয়ার্ড মূলত ফুটবলে প্রাচীন ‘ইনসাইড ফরোয়ার্ডে’র ভূমিকায়ই থাকেন। সিঙ্গাপুরের বিপক্ষে আজও ফর্মেশন একই রেখেছেন কাবরেরা। মাঝমাঠে ডিফেন্সিভ ‘শিল্ড’ হৃদয়ের সামনে দুই মিডফিল্ডারের মধ্যে ডানদিকে হামজা রক্ষণটাও সামলাবেন, বাঁদিকে সামিতের দায়িত্ব থাকবে বল এগিয়ে নেওয়ার। আর তাঁদের সামনে প্লেমেকার হিসেবে থাকবেন কাজেম।

আর দুই ফরোয়ার্ড – যাঁরা মূলত বল মাঝমাঠে বাংলাদেশের দখলে থাকার সময়ে বাইলাইন ধরে এগোতে এগোতে পরে বক্সের দিকে ঢুকবেন, সেই ভূমিকায় বাঁদিকে থাকছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহামেদুল। আর ডানদিকে রাকিব হোসেন।

 

বাংলাদেশ একাদশ:

গোলকিপার: মিতুল মারমা

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, তারিক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সামিত সোম, কাজেম শাহ

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম।  

আসিয়ান কাপের দুই ম্যাচ শেষে দুটি সমস্যা ধরা পড়েছে কোচের চোখে। ডুলির মতে, জাতীয় দলের গোল করার দুর্বলতা আছে। আর এই দুর্বলতার পেছনে দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতিকে দায়ী...
শুধু রক্ষণে নয়, পরিবর্তন আসতে পারে আক্রমণভাগেও। এ ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ। সেক্ষেত্রে দুই উইংয়ে সুযোগ পেতে পারেন রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। এছাড়া আগের ম্যাচে...
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ হারের পর কতটা বদলাবে বাংলাদেশের একাদশ, আর কতটাই বা বদলাবে খেলার ধরন? চলুন দেখে নেওয়া যাক, সোমবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা।
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজয়ের মধ্য দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মালয়েশিয়ার কাছে বলতে গেলে অসহায় আত্মসমর্পণই করেছেন তারিক কাজি-সাদ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর