ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে ফোন করলেন মেসি 

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

চলতি বছরের ৩০ জুন নিজের বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ব্রাজিলিয়ান তারকার। পরবর্তী গন্তব্য কোন ক্লাব হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও এবার বড় খবরের শিরোনাম হয়েছেন কাসেমিরো। 

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ব্রাজিলিয়ানকে দলে নিতে ফোন করেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার জন্য এই ব্রাজিলিয়ানের সঙ্গে মেসি যোগযোগ করেছেন বলে জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক এদোয়ারদু ইনদা। 

এল চিরিঙ্গিতো দে হুগোনেস নামের এক অনুষ্ঠান ইনদা বলেন, ‘মেসি সম্প্রতি একজন সাবেক রেয়াল মাদ্রিদ খেলোয়াড়কে ফোন করেছেন, যিনি ক্লাবটিতে দারুণ স্মৃতি রেখে গেছেন—আর তিনি হলেন কাসেমিরো।’ 

ইনদা আরও জানান, বর্তমানে কাসেমিরোর সামনে এলএ গ্যালাক্সি, সৌদি আরব থেকে প্রস্তাব রয়েছে। তবে এখন সবচেয়ে এগিয়ে ইন্টার মায়ামির প্রস্তাব।

৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। 

২০২২ সালের গ্রীষ্মে রেয়াল মাদ্রিদ থেকে প্রায় ৭০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। যা ক্লাবটির ইতিহাসে অন্যতম ব্যয়বহুল দলবদল ছিল।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
সান্তোসের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, নেইমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার (গ্রেড ২বি) চোট পেয়েছেন। এ কারণে ক্লাবের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে না...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর