বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন মেসি

আপডেট : ১৪ মে ২০২৬, ১২:২৭ পিএম

ম্যাচের ৮৯ মিনিটে আক্রমণভাগের বাঁপ্রান্ত থেকে সিলভেত্তির বাড়ানো বলে পা লাগালেন মেসি। সেই বল ডান পোস্টে লেগে আশ্রয় নিল সিনসিনাটির জালে। ধারাভাষ্যকার উত্তেজিত গলায় মেসির হ্যাটট্রিকের ঘোষণা দিলেন।

কিন্তু একটু পর দেখা গেল ভিন্ন চিত্র। গোলটা মেসির নামে দেওয়া হয়নি। মায়ামি গোলটা পেয়েছে আত্মঘাতী হিসেবে। কারণ মেসির শট পোস্টে লাগার পর সিনসিনাটি গোলকিপার রোমান কেলেনতানোর গায়ে লেগে গোললাইন অতিক্রম করেছে। হ্যাটট্রিক বঞ্চিত হলেন আর্জেন্টাইন মহাতারকা।

এরপরও সিনসিনাটির বিপক্ষে মায়ামির ম্যাচটা মেসিময় হয়েই থাকল। ওহাইয়োর টিকিউএল স্টেডিয়ামে মায়ামি ম্যাচটা জিতেছে ৫-৩ ব্যবধানে। মেসি নিজে জোড়া গোল করেছেন, একটি গোলে সরাসরি অ্যাসিস্ট করেছেন। আর মায়ামির বাকি দুই গোলেও মেসির পরোক্ষ অবদান। সব মিলিয়ে মায়ামির সবগুলো গোলেই মেসির ছোঁয়া আছে। বিশ্বকাপের মাস খানেক আগে মেসির এমন দুর্দান্ত ছন্দ, আর্জেন্টাইন সমর্থকেরা খুশিই হওয়ার কথা।

আজ ভোরে হওয়া ম্যাচে মেসি প্রথম গোলের দেখা পান ২৪ মিনিটে। প্রতিপক্ষের ভুলে সুযোগ কাজে লাগিয়ে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। তবে সিনসিনাটি ঘুরে দাঁড়িয়ে ৪৯ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিল।

এরপর আবারও মেসি ঝলক। ৫৫ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণে বক্সের ভেতর পা লাগিয়ে স্কোরলাইনে সমতা (২-২) ফেরান আর্জেন্টাইন মহাতারকা। ৯ মিনিট পর আবারও এগিয়ে (৩-২) যায় সিনসিনাটি।

মায়ামিকে ম্যাচে ফেরান সেই মেসিই। ৭৯ মিনিটে আর্জেন্টাইন কিংবদন্তির পাসে গোল করেন সিলভেত্তি। ৪ মিনিট পর মেসির ফ্রি কিক ধরতে গিয়ে হাত ফসকে যায় সিনসিনাটি গোলকিপারের। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৪-৩ করেন গেরমান বেরতেরামে। আর নির্ধারিত সময়ের ১ মিনিট আগে মেসির শটে গোলকিপারের গায়ে লেগে সেই আত্মঘাতী গোল। দুইবার পিছিয়ে পড়া মায়ামি তাতে মাঠ ছাড়ে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে।

এ জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএস পয়েন্ট তালিকায় মায়ামি এখন দুইয়ে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট তালিকার আটে সিনসিনাটি।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর