আবারও মেসি ম্যাজিক, ঘরের মাঠের ‘অভিশাপ’ কাটিয়ে জিতল মায়ামি

আপডেট : ১৮ মে ২০২৬, ১১:৫২ এএম

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, নিজেকে যেন আরও ভয়ংকর রূপে হাজির করছেন লিওনেল মেসি। আগের সপ্তাহে সিনসিনাটিকে ৫-৩ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেছিলেন মেসি। সেখানেই শেষ নয়, ওই ম্যাচে ইন্টার মায়ামির ৫টি গোলেই অবদান ছিল আর্জেন্টাইন মহাতারকার।

সেই পারফরম্যান্স টেনে এনেছেন আজ সোমবার ভোরে পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ম্যাচেও। নিজে একটি গোল করেছেন। সঙ্গে সতীর্থকে দিয়ে দুর্দান্ত এক অ্যাসিস্টে আরেকটি গোল করিয়েছেন মেসি। তাতে ইন্টার মায়ামি ম্যাচটা জিতেছে ২-০ ব্যবধানে।

একইসঙ্গে একটা ‘অভিশাপ’ থেকেও মুক্তি পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। গত মাসে নতুন ঘরের মাঠ ‘নু স্টেডিয়াম’ উদ্বোধনের পর থেকে এই স্টেডিয়ামে জয়হীন ছিল মায়ামি। এ মাঠে আজকের আগে খেলা ৪ ম্যাচের ৩টিতে ড্র ও অন্যটিতে হেরেছিল মায়ামি। অবশেষে মেসি ম্যাজিকেই নু স্টেডিয়ামে প্রথম জয়ের সুবাস পেল মায়ামি।

আজকের ম্যাচে মায়ামি প্রথম এগিয়ে যায় ৩১ মিনিটে। তেলেসকো সেগোভিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর ঢুকে দারুণ এক শটে গোল করেন মেসি। ক্যারিয়ারে এটি মেসির ৯১০তম গোল।

এই গোল করেই থেমে ছিলেন না মেসি। ১১ মিনিট পরে অনেকদিন চোখে লেগে থাকার মতো এক অ্যাসিস্ট করেন তিনি। রদ্রিগো দে পলের ক্রস বুক দিয়ে নামিয়ে দারুণ ক্ষিপ্রতায় পোর্টল্যান্ড বক্সের ভেতর ঢুকে পড়েন মেসি। মাঝে একবার সতীর্থ সুইস সুয়ারেসের সঙ্গে ওয়ান-টু-ওয়ান করেছেন।

পোর্টল্যান্ডের চার ডিফেন্ডার মেসিকে ঠেকানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। বক্সে ঢুকে বাঁদিকে কিছুটা ফাঁকায় থাকা বের্তেরামকে পাস দেন মেসি। সেই পাসে গোল করতে তেমন বেগ পেতে হয়নি বের্তেরামের।

দ্বিতীয়ার্ধে আরও একবার গোলের খুব কাছে চলে গিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির দুর্দান্ত একটি ফ্রি কিক প্রায় জালে আশ্রয় নিচ্ছিল। তবে দারুণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন পোর্টল্যান্ড গোলকিপার জেমস প্যান্টেমিস। তাতে ২-০ ব্যবধানের জয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।

বিশ্বকাপের আগে মায়ামি আর একটা ম্যাচ খেলবে। আর আজকের জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় দুইয়েই থাকল ফ্লোরিডার ক্লাবটি। আর এ বছর এমএলএসে খেলা ১৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ৬ অ্যাসিস্ট হয়ে গেল মেসির।

অবশ্য ম্যাচের শুরুতে (৪র্থ মিনিটে) সারিডজের গোলে এগিয়ে গিয়েছিল ন্যাশভিলে। তবে ১৯ মিনিটে মেসির দারুণ এক কর্নারে নাশভিলের রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে জড়ায়। মেসির কর্নারে আত্মঘাতী...
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ বালন দ’র জয়ের পর সর্বশেষ দুই আসরে সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না লিওনেল মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে মেসির অবিশ্বাস্য পারফরম্যান্স এবং ইন্টার...
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
শুধু বদলির ক্ষেত্রেই নয়, দ্রুত খেলা শুরু করতে এবার থ্রো-ইন ও গোল-কিকের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। রেফারি চাইলে থ্রো-ইন বা গোলকিক নেওয়ার সময় ৫ সেকেন্ডের কাউন্টডাউন দিতে পারবেন। থ্রো-ইন নিতে নির্ধারিত...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর