দি মারিয়ার অভাবেই কি কঠিন হয়ে গেছে আর্জেন্টিনার বিশ্বকাপ?

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। সাও পাওলোর অ্যারেনায় সময় তখন ১১৮ মিনিট। স্কোরলাইন তখনও ০-০। ম্যাচটা টাইব্রেকারে যাবে বলেই মনে হচ্ছিল। ঠিক তখনই লিওনেল মেসি বলটা বাড়িয়ে দিলেন বাম দিকে। সুযোগটা নষ্ট করেননি আনহেল দি মারিয়া। নিখুঁত শটে বল জড়ালেন জালে। দি মারিয়ার সেই গোলে বিদায় নিয়েছিল সুইজারল্যান্ড। আর কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

১২ বছর পর আবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। কিন্তু এবার একটা বড় পার্থক্য আছে। দলে মেসি ঠিকই আছেন, আর্জেন্টিনার ডাগআউটে যোগ হয়েছেন স্কালোনি। স্কোয়াডে আছেন রোমেরো, এনসো, আলভারেস, লাওতারোর মতো একঝাঁক তারকা। নেই শুধু সেই মানুষটা, যিনি বড় ম্যাচে বারবার আর্জেন্টিনার নায়ক হয়েছেন— আনহেল দি মারিয়া। প্রশ্নটা তাই ঘুরে ফিরে আসছে, এই বিশ্বকাপে কি সত্যিই দি মারিয়াকে মিস করছে আর্জেন্টিনা?

মাঠের ছবিটা অন্তত সেই কথাই বলছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তার আগে কেপ ভার্দের মতো দলের বিপক্ষেও জিততে হয়েছে অতিরিক্ত সময়ে। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এই লড়াইগুলো কি একটু বেশিই কঠিন হয়ে যাচ্ছে? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে একটি নাম— দি মারিয়া।

২০২৪ কোপা আমেরিকা জিতে জাতীয় দলকে বিদায় বলেন তিনি। দি মারিয়ার অবসরের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্ট খেলছে আর্জেন্টিনা। আর সেখানে তাঁর অভাবটাও স্পষ্ট হচ্ছে প্রবলভাবে।

যদিও একজন ফুটবলারের অবদান শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে কখনো মাপা যায় না। এরপরও দি মারিয়া ছিলেন বড় মঞ্চের কিংবা বড় ম্যাচের খেলোয়াড়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল। ২০২২ ফিনালিসিমায় অসাধারণ পারফরম্যান্স। এরপর কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল। চাপের মুখে দি মারিয়া যেন অন্য এক ফুটবলার হয়ে উঠতেন। গতি, ড্রিবলিং ক্ষমতা, প্রতিআক্রমণে মুহূর্তেই ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য, সব মিলিয়ে দি মারিয়া ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে ভয়ংকর অস্ত্রগুলোর একটি।

এবার সেই জায়গায় নতুন মুখরা খেলছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউই পুরোপুরি দি মারিয়ার জায়গাটা নিতে পারেননি। তবে এটাও ঠিক, সব দোষ শুধু দি মারিয়ার অনুপস্থিতির ওপর চাপিয়ে দিলে ভুল হবে। কারণ এই আর্জেন্টিনা, ২০২২ সালের আর্জেন্টিনা নয়। স্কালোনি এখন দলটাকে খেলাচ্ছেন অন্যভাবে। আগের মতো শুধু উইংনির্ভর ফুটবল নয়। এখন মাঝমাঠের নিয়ন্ত্রণ, বলের দখল আর সমন্বিত আক্রমণেই বেশি গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা।

এনসো ফের্নান্দেস, আলেক্সিস মাকআলিস্তার, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস, নতুন প্রজন্মের ওপরই এখন ভরসা করছেন স্কালোনি। আর মিসরের বিপক্ষে শেষ ১৪ মিনিটের অবিশ্বাস্য প্রত্যাবর্তনও দেখিয়েছে, এই দল এখনও হাল ছাড়তে জানে না।

কিন্তু একটা ব্যাপার অস্বীকার করার উপায় নেই। যখন ম্যাচ আটকে যায়, যখন ডিফেন্স ভাঙার কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, তখন এমন একজন খেলোয়াড়ের অভাব অনুভূত হয়, যিনি এক মুহূর্তেই ম্যাচের গল্প বদলে দিতে পারেন। অনেক বছর ধরে আর্জেন্টিনার জন্য সেই মানুষটার নাম ছিল আনহেল দি মারিয়া।

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগেই স্বাগতিক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাদ পড়ে যাওয়ায় টিকিটের দাম অনেকটাই সস্তা হয়ে গেছে। মূলত স্বাগতিক দেশের দর্শকদের টিকিটের চাহিদা কমে যাওয়ায় এমন অবস্থা তৈরি...
এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে ছিলেন মানজাম্বি। এ সময় ৩ গোল করার পাশাপাশি আরও ২ গোলে অ্যাসিস্ট করেছেন মানজাম্বি। তাঁর উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬ গোল করেছে, আর প্রত্যাশিত গোলের...
ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনলে নরওয়ে। শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে হলান্ডের দল। পরিসংখ্যানের বিচারে কেইন-বেলিংহামরা অনেক এগিয়ে থাকলেও, এবারের বিশ্বকাপে ডার্ক হর্স নরওয়ে। শেষ...
ফুটবল বিশ্বকাপে শেষ আটের লড়াইয়ে, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্পেনের হয়ে গোল করেন ফ্যাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো। সেমিতে স্পেনের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ...
দেশে প্রতি বছর গড়ে ২০ লাখ মানুষ কর্মক্ষম হচ্ছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে ১০ থেকে ১২ লাখের। শিক্ষিত তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর ৪০ ভাগই কর্মহীন থাকছে। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সূচকে অবস্থান করেও তার...
বগুড়ায় যমুনা নদীর ভাঙনে ধুনটে হুমকির মুখে পড়েছে ব্রহ্মপুত্র ডান তীর রক্ষার মূল বাঁধ। বালির বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে চেষ্টা করলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি, বলছেন পানি উন্নয়ন...
বৃষ্টিপাত কমলেও এখনো পানিতে তলিয়ে আছে চট্টগ্রাম-কক্সবাজারসহ বন্যাকবলিত ৭ জেলার নিম্নাঞ্চল। প্রায় ৬ দিন ধরে পানিবন্দি কয়েক লাখ মানুষ। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন।...
বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর