রেফারি কি আর্জেন্টিনাকে ‘বাড়তি সুবিধা’ দেয়? যা বললেন স্কালোনি

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম

বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এ লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন লিওনেল স্কালোনি।

যেখানে সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার পরিকল্পনা কিংবা কৌশল নিয়ে কথা বলার কথা, সেখানে আর্জেন্টিনা কোচকে কথা বলতে হলো রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দেয় কি না, সেই বিষয়ে। এ ধরনের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে স্কালোনি জানিয়েছে, ভিএআরের যুগে রেফারির পক্ষপাত অসম্ভব ব্যাপার।

স্কালোনি বলেছেন, ‘১৯৮৬ বিশ্বকাপেও বলা হয়েছিল, আর্জেন্টিনা নাকি রেফারিদের সুবিধা পাচ্ছে। তাই এসব অভিযোগ নতুন কিছু নয়। যত দূর মনে পড়ে, আর্জেন্টিনা সব সময়ই এই টুর্নামেন্টের (বিশ্বকাপ) অন্যতম আকর্ষণ ছিল। আর এ ধরনের কথা বলে খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করা হয় যে, অনেকেই চায় না আর্জেন্টিনা জিতুক। এটা স্বাভাবিক।’

আর্জেন্টিনা কোচ যোগ করেন, ‘কিছু মানুষ অন্য দলগুলোকেও জিততে দেখতে চায় না। হয়তো আমাদের হারতে দেখতে চাওয়া মানুষের সংখ্যাই বেশি। আমরা সেটা জানি। খেলোয়াড়রাও এসব শোনে। বরং আমরা এসবকে অনুপ্রেরণা হিসেবে নেই, যাতে ওরা (ফুটবলাররা) আরও ভালো খেলতে পারে।’

এরপর স্কালোনি দাবি করেন, ভিএআরের যুগে কোনো দলকে রেফারি চাইলেও ইচ্ছেকৃতভাবে সুবিধা দিতে পারবেন না। এ প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ভিএআরের যুগে কাউকে সুবিধা দেওয়া খুব কঠিন। ভিএআর থাকায় একই ঘটনার দুই রকম ব্যাখ্যার সুযোগও খুব কম।’

এ সময় মিসরের বাতিল হওয়া গোলটির প্রসঙ্গও তোলেন স্কালোনি, ‘লিসান্দ্রোর (মার্তিনেসের) পায়ের ওপর পা রেখেছিল প্রতিপক্ষ। সেটা কম হোক বা বেশি, এটা ফাউলই। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।’

এরপর স্কালোনি স্পষ্টভাবে দাবি করেন, আর্জেন্টিনা রেফারির কোনো সুবিধা পায়নি। আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘আর্জেন্টিনা কোনো ধরনের (রেফারির) পক্ষপাতমূলক সুবিধা পায়নি। রেফারির পক্ষপাতের কোনো বিষয়ই নেই। আমার মনে হয়, এটা সামাজিক যোগাযোগমাধ্যমের তৈরি বিতর্ক। এখনকার দিনে ছোট্ট কোনো ঘটনাও অতিরঞ্জিত হয়ে যায়।’

স্কালোনি আরও বলেন, ‘রেফারির সাহায্য বলে কিছু নেই। ২০২৬ সালের ফুটবলে, এত প্রযুক্তির মধ্যে এটা সম্ভবই নয়। নিয়মগুলো পরিষ্কার। বাস্তবতার চেয়ে মানুষের ধারণা থেকেই এসব বিতর্ক তৈরি হয়।’

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়েকে যেন হুট করেই ফুটবল পরাশক্তি রূপে দেখা যাচ্ছে। বিশ্বমঞ্চে দলটির এই জয়যাত্রার কারণ শুধু আর্লিং হালান্ড নন। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে...
মাঠের ছবিটা অন্তত সেই কথাই বলছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তার আগে কেপ ভার্দের মতো দলের বিপক্ষেও জিততে হয়েছে অতিরিক্ত সময়ে। বিশ্বচ্যাম্পিয়নদের জন্য...
ইমেইলে এমন অদ্ভুত বার্তার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এএফএ জানিয়েছে, তাদের অফিসিয়াল মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর যে বার্তাগুলো সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে,...
এখন পর্যন্ত ২০০ মিনিট মাঠে ছিলেন মানজাম্বি। এ সময় ৩ গোল করার পাশাপাশি আরও ২ গোলে অ্যাসিস্ট করেছেন মানজাম্বি। তাঁর উপস্থিতিতে সুইজারল্যান্ড প্রতি ৯০ মিনিটে গড়ে ৩.৬ গোল করেছে, আর প্রত্যাশিত গোলের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে। অতীতের সরকার ভোট চুরি...
জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবসেবাসহ মা ও শিশুস্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নোয়াখালীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চলতি বছরের প্রথম ছয় মাসে এ প্রতিষ্ঠানে ১ হাজার ২৯৭ জন মাকে...
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও কৃষি কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর